বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

শার্শায় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

এবিএস রনি,শার্শা উপজেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৪৯৫ ০০০ বার

‘যদিও মানছি দূরত্ব তবুও আছি সংযুক্ত’ প্রতিপাদ্যে যশোর জেলার শার্শা উপজেলায় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১২ডিসেম্বর শনিবার সকালে প্রচার শোভাযাত্রা, প্রতিপাদ্য বিষয়ে সেমিনার ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।

শার্শা উপজেলা চত্বর থেকে দিবস পালনের শোভাযাত্রা উদ্বোধন করেন উপজেলা ভূমি কমিশনার রাসনা শারমিন মিথি। শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অংশ নেন।
এদিন সকালে উপজেলা প্রশাসকের সভাকক্ষে দিবসের প্রতিপাদ্য বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। এতে শার্শা উপজেলার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহকারী প্রোগ্রামার আহসান কবির মূল বিষয়বস্তু উপস্থাপন করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা ভূমি কমিশনার রাসনা শারমিন মিথি।
সেমিনারে সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য প্রচারণার ক্ষেত্রে উপস্থাপিত বিষয়ের সত্যতা বিচার ও জনমনে এর নেতিবাচক প্রভাব যাতে না পড়ে সে বিষয়ে সচেতন হবার আহ্বান জানিয়ে বক্তব্য দেন শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, উপজেলা ভূমি কমিশনার রাসনা শারমিন মিথি প্রমুখ।
সেমিনারের প্রথম পর্বে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের উপস্থিত বক্তিতা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারকারী বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী হৃদি আফরা তার ডিজিটাল বাংলাদেশ শিরোনামের প্রেজেন্টেশন উপস্থাপন করে। এছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তৈরি ডিজিটাল বাংলাদেশের অর্জন বিষয়ক দুটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।
শেষ পর্বে দিবস উপলক্ষে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের সনদপত্র ও পুরস্কার প্রদান করা হয়। স্কুল পর্যায়ের রচনায় প্রতিযোগিতায় প্রথম হয়েছে হৃদি আফরা, দ্বিতীয় ইমরান এবং তৃতীয় হয়েছে রুতাবান মাধ্যমিক বিদ্যালয়। চিত্রাঙ্কনে পুরস্কার পান নুশরাত জাহান লামিয়া।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..