বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১০:২০ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

শার্শায় প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক

এবিএস রনি,শার্শা উপজেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ৪৫১ ০০০ বার

যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে রাসেল (২৬) নামে এক মুরগী ব্যবসায়ীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। ঘটনাটি ঘটেছে ৭মার্চ রবিবার সকালে উপজেলার রাড়ীপুকুর গ্রামের ময়না বটতলা বাজারে। গুরুত্বর আহত অবস্থায় রাসেলকে উদ্ধার করে যশোর ২৫০শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সে রাড়িপুকুর মোল্যাপাড়ার আজিবরের ছেলে।

ঘটনার সূত্রে রাসেলের স্ত্রী স্বজনী খাতুন জানান, আমার প্রতিবেশী আজিবরের ছেলে সেলিমের স্ত্রীর সাথে আমার মেঝে দেবর রায়হানের সর্ম্পক ছিলো, কিছুদিন আগে জানাজানি হলে সেলিমের পরিবার ও আমার শশুর শাশুরী বসে ভুল স্বীকার করে মিলমিশ করে। কিন্তু এ বিষয়ে আমি এবং আমার স্বামী রাসেল কিছু জানতাম না। আমার স্বামী নির্দোষ। তাই প্রতিদিনের ন্যায় আজও সকালে আমার স্বামী রাসেল ইসলাম তার নিজ বয়লার মুরগীর ব্যবসা প্রতিষ্ঠান ময়না বটতলায় গিয়ে দোকান খুলে, এমন সময় আমজদ নাইট গার্ডের ছেলে সেলিমের চাচাতো ভাই আল আমিন (২০) আমার স্বামীকে দোকান খুলতে মানা করে এবং হত্যার হুমকি দেয়, কিন্তু তার কথা অমাণ্য করে আমার স্বামী দোকান খুললে কিছু বুঝে উঠার আগেই দোকানে থাকা মাংস কাটা চাপাতি দিয়ে আমার স্বামী (রাসেলের) এলোপাতাড়ী ভাবে কুপিয়ে যখম করে আল-আমিন। রাসেলের ডাকচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসিলে সে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রাসেলকে উদ্ধার করে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, বর্তমানে তার অবস্হা আশঙ্কাজনক। এ বিষয় জানতে আল আমিন ও সেলিমের বাসায় গেলে দেখা যায় তাদের বাসা শূণ্য। তবে সেলিমের পিতা আজিবারের সাথে দেখা হলে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার বৌমার সাথে অবৈধ সম্পর্ক ছিলো রায়হানের, তা জানাজানি হলে উভয় পরিবারের মধ্যে সম্পর্কের অবনতি হতে থাকে। এতে করে আমার ভাইপো আল আমিন রাসেলকে দোকান খুলতে নিষেধ করে কিন্তু সে দোকান খোলে যার পরিপেক্ষিতে আজকের এই ঘটনার সূত্রপাত।

এ ব্যাপারে শার্শা থানার তদন্ত অফিসার তারিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, এ ব্যাপারে কোন লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..