শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

শার্শা উপজেলায় আওয়ামীলীগের উদ্যোগে গণতন্ত্রের বিজয় দিবস পালিত

এবিএস রনি,শার্শা উপজেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৮৩৪ ০০০ বার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি আজ ৩০ ডিসেম্বর। সারাদেশের ন্যায় এ উপলক্ষে শার্শা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শার্শা বাজার যশোর- বেনাপোল মেইন সড়কের পাশে বিকাল ৩টার সময় শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল হক মঞ্জুর সভাপতিত্বে ও উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর-১, শার্শা আসনের সাংসদ শেখ আফিল উদ্দিন এমপি ৷

প্রধান অতিথির বক্তব্যে এমপি শেখ আফিল বলেন, নানান প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে দেশের গণতন্ত্র। গণতন্ত্র একদিনে মহীরুহে রূপান্তরিত হয় না, পার করতে হয় অনেক পথ। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শেখ হাসিনার নেতৃত্বে যে যাত্রা চলমান, তাতে সবার সহযোগিতা প্রয়োজন।

দলমত নির্বিশেষে সব অংশীজনের গণতান্ত্রিক মূল্যবোধের সুরক্ষা এবং একে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি বিরোধী দলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান ৷

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংগঠনিক শৃঙ্খলার প্রতি অত্যন্ত কঠোর উল্লেখ করে এমপি আফিল বলেন, দলের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ড যে সিদ্ধান্ত নেবে তা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ইতোমধ্যে যারা বিদ্রোহ করেছেন তাদের মনোনয়ন দেয়া হবে না বলে কেন্দ্র থেকে হুঁশিয়ার করেছেন।

যেসব নেতা বা স্থানীয় জনপ্রতিনিধি দলের সিদ্ধান্ত বাস্তবায়নে বাধা বা উস্কানি দেবে তারা বিশেষ নজরদারিতে আছেন বলেও সতর্ক করেছেন তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা আঃলীগের যুগ্ম সাধারন সম্পাদক সালেহ আহম্মেদ মিন্টু, যশোর জেলার সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ-উদ-দৌলাহ্ সর্দার অলোক, যশোর জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল ও আসাদুজ্জামান বাবলু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ,শার্শা উপজেলার ১১ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, যশোর জেলা পরিষদ সদস্য মোঃ অহিদুজ্জামান অহিদ, বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক মুকুল, বেনাপোল পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ নাসির উদ্দীন, শার্শা উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুর রহিম সর্দার, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন রাসেল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..