শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:০৬ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

শাল্লায় হিন্দুদের বাড়িঘরে হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন

অংগ্য ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৭৫৩ ০০০ বার

পার্বত্য খাগড়াছড়িতে সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ ও মন্দির ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।

আজ সোমবার (২২ মার্চ) সকালে সনাতন সমাজ কল্যান পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়।

মানববন্ধনে সনাতন সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট বিধান কানুনগোর সভাপতিত্বে বক্তব্য রাখেন; হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি মন্ডলীর সদস্য কাজল দেবনাথ, সাংগঠনিক সম্পাদক পদ্মাবতী দেবী, সনাতন সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা স্বপন দেবনাথ, আইন বিষয়ক উপদেষ্টা মিলন কান্তি দে, সহ সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি অশোক মজুমদার, কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক পরিমল ধর। সংগঠনটির সদর শাখার সভাপতি সুজিত দাশ, মাটিরাঙ্গা শাখার সাধারণ সম্পাদক প্রশাস্ত সাহা, পানছড়ি শাখার সভাপতি বন কুমার দে।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা এক দেশের নাগরিক। আমাদের ধর্ম আলাদা হলেও রাষ্ট্র আমাদের সবার। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বিদেশি অতিথিদের কাছে দেশ ও দেশের ভাবমূর্তিকে ছোট করতে একটি কুচক্রী মহল সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর বর্বরোচিত হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে। সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে হামলা চালানো হয়েছে। ধর্মীয় সংখ্যালগুদের উপর এ নারকীয় তান্ডবের জন্য হেফাজত ইসলামকে দায়ী করে হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তির দাবি জানিয়ে মানবতা বিরোধী অপরাধ ট্রাইবুনালে বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয় মানববন্ধনে।

সেই সাথে প্রশাসনের উদাসিনতার কারণে এসব ঘটনা ঘটছে বলে মানববন্ধন থেকে অভিযোগ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..