বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২২ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

শিক্ষককে লাঞ্ছিত করলেন কর্মচারী, বিচারের দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা

নোবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৩০ মে, ২০২২
  • ৭১১ ০০০ বার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের এক কর্মচারীর বিরুদ্ধে একই বিভাগের এক শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই শিক্ষক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন।

এদিকে এ ঘটনায় অভিযুক্ত কর্মচারীর বিচারের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন করেছেন বিভাগটির সাধারণ শিক্ষার্থীরা। গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে শিক্ষকের সাথে অসৌজন্যমূলক আচরণের বিচার চেয়ে এই আন্দোলন করেন তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাকে কেন্দ্র করে এখনো বিভাগের ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী মুহিত সরকার বলেন, আমাদের বিভাগের শিক্ষকের সঙ্গে কর্মচারীর অসৌজন্যমূলক আচরণের সুষ্ঠু বিচার চাই আমরা। বিচারের দাবিতেই আমরা ক্লাস-পরীক্ষা বর্জন করেছি।

জানতে চাইলে কর্মচারী কতৃক লাঞ্ছনার শিকার ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক আল আমিন শিকদার বলেন, বিভাগের প্রয়োজনে মোবাইলফোনে কল দিলে অফিসের কর্মচারী মিজান আমার সঙ্গে অনেক বাজে আচরণ করেন। পরে বিভাগের চেয়ারম্যানের সঙ্গে বসে এসব বিষয়ে কথা বলা হবে বলে আমি ফোন কেটে দিলে তিনি আবার কল দিয়ে আমাকে যাচ্ছেতাই গালাগালি শুরু করেন এবং আমাকে দেখে নেয়ার হুমকি দেন। স্থানীয় প্রভাব দেখিয়ে তিনি প্রায়ই এভাবে শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে থাকেন। এর আগেও বিভাগের আরেক সিনিয়র শিক্ষকের সঙ্গে তিনি খারাপ আচরণ করেছেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর মিজানুর রহমান। শিক্ষকের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করে তিনি বলেন, মোবাইলফোনে স্যার আমাকে হুমকি দিয়েছেন। আমি কিভাবে এখানে চাকরি করি তা দেখে নিবেন বলেছেন। স্যার আমার বিরুদ্ধে লেগেই আছেন। আমি খারাপ আচরণ করেছি এমনটা প্রমাণ করতে পারলে কর্তৃপক্ষ আমার বিরুদ্ধে যা ব্যবস্থা নিবে তাই আমি মেনে নিব।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, ভিসি স্যার এটা নিয়ে বসবেন। তদন্ত কমিটি গঠন করে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..