মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

শীতকালীন ছুটি শেষে ক্লাস শুরু রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ৪৭৯ ০০০ বার

শীতকালীন ছুটি শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়েছে। সোমবার (১ জানুয়ারি) শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সকাল থেকে শিক্ষার্থীদের উপস্থিতিতে শ্রেণি কার্যক্রম আরম্ভ হয়। দীর্ঘ ছুটি শেষে ক্লাস শুরু হওয়ায় শিক্ষার্থীদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। দিনের শুরুতেই সকালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের সাথে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেন এবং বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো মুদ্রিত ব্যাগ, প্যাড, কলম এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আইনের কপি শিক্ষক ও কর্মকর্তাদের শুভেচ্ছা উপহার হিসেবে প্রদান করেন।

 

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩-এ বিকালে সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে উপাচার্যের শুভেচ্ছা বিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় অষ্টম বছরে পদার্পণ করেছে, আমরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কর্মকাণ্ডে যে ছন্দ লক্ষ্য করছি, সেটি আমাদের মনে আশা সঞ্চার করেছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় অনেক সংকট কাটিয়ে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের মতো কাজকর্ম শুরু করেছে এবং বিভিন্ন দিকে নিজস্ব সংস্কৃতি অনুযায়ী স্বীয় লক্ষ্য অর্জনের জন্য কাজ করে যাচ্ছে। খ্রিষ্টীয় নববর্ষে আমাদের নতুন করে প্রেরণা নিতে হবে, আমরা এবার আমাদের শিক্ষার গুণগতমান বৃদ্ধি করতে চাই। আমাদের যে মৌলিক সংকটগুলো ছিল তার স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে কিছুটা পূরণ করা সম্ভব হয়েছে। যে কাজগুলো সম্পাদন বিশ্ববিদ্যালয়ের জন্য প্রয়োজন ছিল কিন্তু আগে সেটা করা সম্ভব হচ্ছিল না, এখন সেগুলো করা সম্ভব হয়েছে। আমরা এই ধারাটাকে সুসংহত রাখতে এবং গুণগত মানসম্পন্ন শিক্ষার পরিবেশ তৈরিতে কাজ করতে চাই।

 

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর (রবিবার) থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক ছুটি আরম্ভ হয়ে ৩১ ডিসেম্বর (রবিবার) শেষ হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..