বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

শোকাবহ আগস্টে শব্দকুটিরের আয়োজনে ‘মুজিব মানেই বাংলাদেশ’ অনুষ্ঠিত

মোঃ আজহারুল হক, নোবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ৭৯০ ০০০ বার

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাহিত্য সংগঠন শব্দকুটিরের আয়োজনে ‘মুজিব মানেই বাংলাদেশ’ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার(৩১ আগস্ট) সন্ধ্যায় অনলাইনে এটি অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শুভেন্দু সাহা ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক এডভোকেট এমদাদ হোসেন কৈশোর। আমন্ত্রিত আবৃত্তিশিল্পী হিসেবে ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নির্বাহী সদস্য গোলাম মোস্তফা এবং ইফতেখার উদ্দিন কাদরী।

শব্দকুটিরের আবৃত্তিশিল্পী হিসেবে ছিলেন সাবিহা জামান তিথি, শাজনীন নাহার মীম, শাহরিয়ার জামান সৈকত। অনুষ্ঠানে স্বাগত বক্তা হিসেবে ছিলেন শব্দকুটিরের ভারপ্রাপ্ত সভাপতি মো. রুহুল আমিন এবং সঞ্চালনায় ছিলেন শব্দকুটিরের সাধারণ সম্পাদক তাশদী সাঈম।

বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক এড এমদাদ হোসেন কৈশোর বলেন, আগস্ট মাসের শোক বলে প্রকাশ করার মতো নয়, ১৯৭৫ সালের আগস্ট মাসের হত্যাকাণ্ডের সাথে জড়িত খুনিদের পুরস্কৃত করা হয়েছিল, হত্যাকাণ্ডের বিচার যেন কখনো না হয় সেজন্য আইন পাস ও করা হয়েছিল। এর চেয়ে দুঃখের বিষয় আর কিছু হতে পারে না।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একবার নোয়াখালীতে এসে সাধারণ জনগণের জন্য বলেছিলেন, আমি যা বলবো তা তোমরা করবে , যারা চুরি করছে শোষণ করছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবে । উপস্থিত সকল সাধারণ জনগণ সম্মতি জানিয়ে নিজেদের হাত তুলেছিলেন।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শুভেন্দু সাহা নিজেকে শব্দকুটিরের সাধারণ কর্মী হিসেবে আখ্যায়িত করে অনুষ্ঠানে বলেন ‘তরুণ সমাজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে যদি চিন্তা করে, তার সাহিত্য আর্দশ চর্চা করে তাহলে যে সোনার বাংলার স্বপ্ন বঙ্গবন্ধু দেখিয়েছিলেন তা সবসময়ই সোনার বাংলা হয়েই থাকবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..