মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

শ্রীলংকা সিরিজের জন্য টাইগারদের প্রাথমিক দল ঘোষণা

তানজিম, স্পোর্টস রিপোর্টার
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ১১১৬ ০০০ বার

শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের টেষ্ট সিরিজ খেলবে বাংলাদেশ। দু’টি টেষ্ট-ই টেষ্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এ সিরিজের জন্য ২১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ থেকে শুরু হওয়া আইপিএল খেলার জন্য শ্রীলংকা সিরিজে সাকিবকে পাচ্ছে না বলা বাংলাদেশ দল। তার জায়গায় প্রায় পাঁচ বছর পর জাতীয় দলের ডাক পেয়েছেন ব্যাটিং অলরাউন্ডার শুভাগত হোম চৌধুরী। শেষবার ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলের জার্সি গায়ে টেষ্ট খেলতে নেমেছিলেন তিনি৷ এছাড়া উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহানও ফিরেছেন দীর্ঘদিন পর। টেষ্ট দলে তিন নতুন শহিদুল ইসলাম, মুকিদুল ইসলাম ও শরিফুল ইসলাম। এই তিন জনের মধ্যে একমাত্র বাংলাদেশ জার্সি গায়ে উঠেছে শরিফুল ইসলামের সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক হয় এই পেসারের। এই সিরিজে প্র্যাকটিসের জন্য নেট বোলার দিবে না স্বাগতিক শ্রীলংকা কারণটা “করোণা”। যেকারণে বাড়তি খেলোয়াড় নিয়ে যেতে হচ্ছে টাইগার টিম ম্যানেজমেন্টের। চলতি মাসের ১২ তারিখ শ্রীলংকার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ দল। সেখানে পৌঁছে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তামিম-মুশফিকরা। তারপরই চুড়ান্ত দল ঘোষণা করবে বাংলাদেশ।

শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডঃ মুমিনুল হক, লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল খান, সাদমান ইসলাম অনিক, আবু জায়েদ চৌধুরী রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাইম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম চৌধুরী, শহিদুল ইসলাম ও কাজী নুরুল হাসান সোহান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..