বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

সফলতার সাথে সমাপ্তি ঘটলো সৃজনশীলতায় বিজয় ইভেন্টের

তামিম সিফাতুল্লাহ,রাজশাহী প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১
  • ৬২৪ ০০০ বার

সর্বদা মানব সেবায় নিয়োজিত মর্মে উজ্জীবিত স্বেচ্ছাসেবী সমাজ সেবামূলক সংগঠন “বাংলাদেশ হিউম্যান হেল্পিং সোসাইটি”-এর ব্যতিক্রমী ইভেন্ট ‘সৃজনশীলতায় বিজয়’ সফল ভাবে সমাপ্ত হয়েছে।

গত ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিজয়ের মাস উপলক্ষ্যে সংগঠনটির শিক্ষা বিভাগ কর্তৃক উদ্যোগ নেয়া হয় এক ব্যতিক্রমী ইভেন্ট “সৃজনশীলতায় বিজয়”-এর। উক্ত ইভেন্টে ০৮ টি সেগমেন্টে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু সংখ্যক প্রতিযোগী অংশগ্রহণ করে।

গত ৩১ ডিসেম্বর জুম লাইভে সৃজনশীলতায় বিজয় ইভেন্টের ফলাফল ঘোষণা করা হয়। এসময় আলোচক হিসেবে সংযুক্ত ছিলেন সফল উদ্যোক্তা ও শিক্ষক জনাব.সামছুল আলম, আন্তর্জাতিক খ্যাতিমান সম্পন্ন কবি ও গবেষক জনাব.ইমরান মাহফুজ এবং সংগঠক ও কলামিস্ট জনাব.জাহানুর ইসলাম। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ হিউম্যান হেল্পিং সোসাইটি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃমাহমুদুল হাসান। অনুষ্ঠানে আরো সংযুক্ত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় পর্যায়ের সদস্য,বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, স্বেচ্ছাসেবক এবং ইভেন্টে অংশগ্রহণকারীবৃন্দ।

সৃজনশীলতায় বিজয় ইভেন্ট সম্পর্কে সংগঠনটির সভাপতি মোঃ নাইমুর রহমান বলেন, ” বাংলাদেশ হিউম্যান হেল্পিং সোসাইটি” বিগত সময়ের মতো বর্তমানেও সর্বদা মানুষের পাশে থাকার জন্য বিভিন্ন প্রজেক্ট বাস্তবায়ন করে আসছে। তবে করোনাকালীন সময়ে আমরা এই ইভেন্টের মাধ্যমে ব্যতিক্রম উপায়ে মানব সেবার উদ্যোগ নিয়েছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদের এইরকম বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নিজেদের নিয়োজিত রাখবো।”

সৃজনশীলতায় বিজয় ইভেন্টের পরিচালক ও সংগঠনটির সহ-সভাপতি রাফাতুল ইসলাম বলেন,” আমরা এই প্রথম বারের মতো অনলাইন সৃজনশীল মেধা অন্বেষণ বিষয়ক এই ইভেন্টটি শুরু করি। এতে বাংলাদেশের প্রায় প্রতিটি জেলা থেকে আমরা সাড়া পেয়েছি। পরবর্তীতে আমরা আরো বড় পরিসরে ইভেন্টের পরিকল্পনা করার প্রত্যয়ে এগিয়ে যাবো ইনশাআল্লাহ।”

সৃজনশীলতায় বিজয় ইভেন্টে প্রত্যেক অংশগ্রহণকারীকে প্রেরণ করা হয়েছে সম্মাননা সার্টিফিকেট এবং বিজয়ীদের জন্য প্রেরণ করা হয়েছে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট। উক্ত ইভেন্টের স্পন্সর হিসেবে ছিলেন ক্যাপ্টেন ল্যুব এবং এফ.ডি. টেক্সটাইল।

প্রসঙ্গত, উক্ত ইভেন্টে রেজিষ্ট্রেশনকারীদের প্রেরিত অর্থ দিয়ে গত ০৫ জানুয়ারি কম্বল বিতরণ করে সংগঠনটি। আগামী ০৮,০৯ ও ১০ জানুয়ারি পর্যায়ক্রমে ভোলার চরফ্যাশন, কুড়িগ্রাম সদর ও ঠাকুরগাঁও জেলায় কম্বল বিতরণের পরিকল্পনা রয়েছে তাদের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..