শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৬ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের ‘মিশন গ্রিন বাংলাদেশ’

সারাবেলা ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ৪৪৫ ০০০ বার

বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে দেশের এক ঝাঁক তরুণ৷ মঙ্গলবার (২৬ মার্চ, ২০২৪) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণের মাধ্যমে বাংলাদেশ সবুজ বাংলাদেশ গড়ার শপথ নেন তারা। এসময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি), চারুকলা বিভাগ, বেশ কিছু আবাসিক হল ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে বৃক্ষরোপণ করেন।

জানা গেছে, সারাদেশের তরুণদের নিয়ে একটি সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ‘মিশন গ্রিন বাংলাদেশ’-নামের উদ্যোগ নিয়েছে দেশের মানুষের হেলথ ও ওয়েলনেস নিয়ে কাজ করে চলা প্রতিষ্ঠান হেলথি লিভিং বিডি। সহযোগী হিসাবে আছে পরিবেশ নিয়ে দীর্ঘদিন কাজ করে চলা সংগঠন ‘হেল্প দ্যা ফিউচার’ ও গাছ নিয়ে কাজ করে চলা প্রতিষ্ঠান ‘প্লান্ট ইজি’। বৃক্ষরোপণের প্রথম পর্বের এ মিশনটি চলবে আগামী ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত।

আয়োজকরা জানায়, প্রথম পর্বে স্বাধীনতার ৫৩ বছর উপলক্ষে প্রতীকীভাবে দেশের ৫৩টি স্থানে চারাগাছ রোপণ করবেন তারা। তাদের উদ্দেশ্য শুধু চারাগাছ রোপণই নয়, বৃক্ষরোপণের বার্তাটি সারাদেশে ছড়িয়ে দেওয়া যাতে করে সবাই বৃক্ষরোপণে উদ্বুদ্ধ হয়। আর ২০২৪ সালে সারাবছর জুড়েই চলবে তাদের সবুজ বাংলাদেশ গড়ার কার্যক্রম। এই মিশনের অংশ হিসেবে এক লক্ষেরও বেশি গাছ রোপণ করার পরিকল্পনা রয়েছে তাদের। এছাড়াও কার্যক্রমের আওতায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, প্লাস্টিক দূষণ কমানো, ১কোটি মানুষের মাঝে জনসচেতনতা তৈরীসহ নানা উদ্যোগ হাতে নিয়েছেন তারা।

অনন্য এ আয়োজনের বিষয়ে জানতে চাইলে হেলথি লিভিং বিডির প্রতিষ্ঠাতা আহসান রনি বলেন, ‘আমরা একটি সুস্থ ও সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি, যেখানে প্রতিটি মানুষ সুস্থ জীবনযাপন করবে। সুস্থ জীবনযাপনের এক নম্বর শর্ত হচ্ছে সুস্থ পরিবেশ অর্থাৎ শুদ্ধ বাতাস, শুদ্ধ মাটি, পরিষ্কার পানি; সবকিছুর প্রধান সমাধান হচ্ছে একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা, যেখানে চারিদিকে গাছের সমারোহ। এজন্যই হেলদি লিভিং বিডি ও সহযোগী প্রতিষ্ঠানগুলো থেকে আমরা সারাদেশে লক্ষাধিক গাছ যেমন লাগাতে চাই, তেমনি কোটি মানুষকে সচেতন করতে চাই গাছ লাগানোর জন্য।’

কার্যক্রমের প্রজেক্ট ডিরেক্টার কৃষিবিদ আবুল বাশার মিরাজ বলেন, ‘সুস্থভাবে বাঁচতে হলে সবার আগে আমাদের সুস্থ পরিবেশ দরকার। যেভাবে দেশের প্রতিটি পতিত জায়গা, রাস্তা, কিংবা নদীর ধারে প্রতিটি জায়গায় আমরা বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়তে চাই। আমরা আশা করছি সবুজ বাংলাদেশ গড়ে তোলার এই উদ্যোগে প্রতিটি মানুষই আমাদের সাথে থাকবেন।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..