মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

সলিমুল্লাহ মেডিকেল কলেজের হলের বেহাল অবস্থা,ছাদের পলেস্তারা খসে পরে প্রায়শই

বাংলাদেশ সারাবেলা বিশেষ রিপোর্ট
  • আপডেট টাইম : শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ৭৭৫ ০০০ বার

গত ২০ নভেম্বর, শুক্রবার, রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের শিক্ষার্থীদের হলের ছাদ থেকে বিশালাকার পলেস্তারা খসে পরে।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, বাংলার প্রথম চিকিৎসা শিক্ষাকেন্দ্র এবং দেশের দ্বিতীয় মেডিকেল কলেজ।

সুত্রমতে জানা যায়, জুমার নামাজের আগে হলের বারান্দার ছাদ থেকে ১০ বর্গফুটের অধিক বিশালাকার পলেস্তারা বিকট শব্দে খসে পরে। যা কারো মাথার উপর পরলে হতো নির্ঘাত মৃত্যু। বারান্দায় ঠিক এমন জায়গায় পলেস্তারা খসে পরেছে যেখানে বসে শিক্ষার্থীরা পড়াশুনা করেন।
পড়ার টেবিলগুলোর অবস্থান ঠিক সেখানেই!

প্রতিবছর তিনশত MBBS,BDS শিক্ষার্থী চিকিৎসক হওয়ার জন্য এখানে পড়াশোনা করতে আসেন। তার সিংহভাগই কলেজের হলে থেকে শিক্ষাজীবন সমাপ্ত করেন।
এরমধ্যে ছেলেদের জন্য বরাদ্দকৃত হলের একটি নলগোলা ‘মেইন হল ছাত্রাবাস’ নামে পরিচিত।
যেখানে তৃতীয় থেকে পঞ্চম বর্ষের শিক্ষার্থীরা থাকেন। মেইন হলের সামনের বিল্ডিংটি পাকিস্তান আমলে নির্মিত। যা অনেক আগেই মেয়াদোত্তীর্ন হয়েছে। প্রতিনিয়ত হলের ছাদ থেকে পলেস্তারা খসে পরছে। ইতিমধ্যে প্রতিটি রুমের ছাদ থেকে পলেস্তারা খসে এক ভয়াবহ রূপ নিয়েছে।

এই ব্যাপারে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী শাকের আহমেদ বলেন, “সারাদিনের ক্লান্তি শেষে রুমে এসে বিছানায় শোবার পর ছাদের দিকে তাকালে আতকে উঠি। কখন জানি মাথার উপর ফাটল ধরা ছাদ থেকে পলেস্তারা খসে পরে।”
৪১০ নম্বর রুমের এক শিক্ষার্থী জানান,তার ছাদ থেকে প্রতিনিয়ত খসে পড়ার পরিপেক্ষিতে ছাদের নিচে কাপড়ের সামিয়ানা টানিয়ে,জীবনভীতি নিয়ে ঘুমান!

কলেজ প্রশাসনকে পলেস্তারা খসে পড়ার বিষয়ে আগেও অনেকবার জানানো হলেও তারা এ বিষয়ে নির্লিপ্ত, কোন ব্যবস্থা নেয়া হয়নি। আর তাই চলছে এভাবেই।বেশি সমস্যা হলে দায়সারা পলেস্তারা করে রং করে চাপিয়ে দেওয়া হয়! শিক্ষা প্রতিষ্ঠান খুলে গেলে ভয়াবহ রকমের মৃত্যু ঝুঁকিতে বসবাস করতে হবে হলের শিক্ষার্থীদের।

উল্লেখ্য, ১৯৮৫ সালের ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচীন জগন্নাথ হলের একটি আবাসিক ভবনের ছাদ ধ্বসে ৩৯ জন ছাত্র, কর্মচারী ও অতিথি নিহত হয়। এই ঘটনার পুনরাবৃত্তি যেন আর না হয়, সেজন্য দ্রুততম সময়ের মধ্যে কার্যকরী সমাধান চান শিক্ষার্থীরা।
নাহলে হয়তো রানা প্লাজার মত মানবিক পরিস্থিতির সৃষ্টি হওয়া সময়ের ব্যবধান মাত্র

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..