বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

সাংবাদিকদের সাথে রবি উপাচার্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মেহেদী হাসান, রবিবা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৩২৯ ০০০ বার

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হাসান তালুকদার বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক ও স্থানীয় শাহজাদপুরের সাংবাদিকবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন। বুধবার (২ অক্টোবর) দুপুর ১ টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩ এ রবি উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ গোলাম সরোয়ার এবং শাহজাদপুর ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকবৃন্দ।

 

এসময় উপাচার্য ড. এস. এম. হাসান তালুকদার বক্তব্যের শুরুতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহিদ ও ২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে নিহত আবু সাঈদসহ সকল বীর শহিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি নোবেল বিজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান ও আত্মার শান্তি কামনা করেন।

 

তিনি আরো বলেন, সাংবাদিকেরা হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, রাষ্ট্র সংস্কারে তাদের অনেক বড় ভূমিকা রয়েছে। তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে আপনাদের গুরুত্বপূর্ণ ভুমিকা ছিলো, এজন্য আমি আপনাদের অভিবাদন জানাই। তিনি আরো বলেন, আমি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে যোগদান করার পরপরই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টরিয়াল বডি, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী সাধারণ শিক্ষার্থী ও শাহজাদপুরের স্থানীয় প্রশাসন ও স্টেকহোল্ডারগণের সাথে মতবিনিময় করেছি, তাদের মতামত ও পরামর্শ নিয়েছি। সেই অনুযায়ী বিভিন্ন পদক্ষেপ চলমান আছে।

 

বিশ্ববিদ্যালয়ের বয়স ৭ বছর অতিক্রম করলেও বিশ্ববিদ্যালয়ের স্থায়ী কোন অবকাঠামো নাই। এছাড়াও শিক্ষার্থীদের ক্লাসরুমের সংকটসহ নানাবিধ সমস্যা রয়েছে। সেই সমস্ত সমস্যা সমাধানে তিনি উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন। এসময় উপস্থিত সাংবাদিক প্রতিনিধিগণ তাদের মতামত ও পরামর্শ প্রদান করেন এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সবসময় পাশে থেকে সহযোগিতা করার ক্ষেত্রে আশ্বাস প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..