বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

সাংবাদিক আহমদ গিয়াস ও ইমরানের উপর হামলার ঘটনায় আরইউসি’র নিন্দা

কক্সবাজার প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ৩১৪ ০০০ বার

কক্সবাজারের প্রাণ প্রকৃতি পরিবেশক গবেষক দৈনিক আজাদীর কক্সবাজার প্রতিনিধি আহমদ গিয়াস ও পেকুয়ায় সময়ের আলোর প্রতিনিধি ইমরান হোসাইনসহ সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২২ মে) পৃথক এই হামলার ঘটনা ঘটে। এদিকে সাংবাদিকদের উপর বর্বর হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার নেতৃবৃন্দ।

এক বিবৃতিতে সংগঠনের সকল সদস্যদের পক্ষ থেকে সভাপতি এইচ,এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক এম. ওসমান গণি বলেন, কক্সবাজারজুড়ে অপরাধীদের দৌরাত্ম্য বেড়েই চলেছে। যার ফলে ঘটছে নানা অঘটন। বর্তমানে সাংবাদিকেরাও দুবৃর্ত্তের কবল থেকে রেহাই পাচ্ছে না। যার উদাহরণ সাংবাদিক আহমদ গিয়াস ও ইমরান হোসাইনের উপর নগ্ন হামলা। অবিলম্বে পৃথক এই হামলায় জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নচেৎ সবাইকে সাথে নিয়ে সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

উল্লেখ্য: সোমবার (২২ মে) সকাল ১০টার দিকে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দরিয়ানগরের পাখির বাসা থেকে ছানা শিকারে বাধা দেওয়ায় পরিবেশ গবেষক ও দৈনিক আজাদী পত্রিকার কক্সবাজার প্রতিনিধি আহমদ গিয়াসের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তার কপালে শক্ত বস্তু দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করা হয়েছে। আহতাবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে এ ঘটনায় ঝিরঝিরি পাড়ার জুনাইদ নামে এক পাখি শিকারিকে আটক করা হয়েছে। অপরদিকে সোমবার দুপুর ৩ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের হারিণাফাঁড়ি এলাকায় দৈনিক সময়ের আলো পত্রিকার সাংবাদিক ইমরান হোসাইন, মোহনা টেলিভিশনের সাংবাদিক হারুন বিল্লা, দৈনিক বাঁকখালী পত্রিকার সাংবাদিক আজিজুল হক ও দৈনিক সমুদ্র বার্তার সাংবাদিক সাইফুল ইসলামের উপর চিহ্নিত ইয়াবা কারবারি দিদার নামের এক ব্যক্তির নেতৃত্বে ১০—১৫ জন নারী—পুরুষ হামলা চালায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..