মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

সাংবাদিক সত্যজিৎ এর উপর হামলা; জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে উত্তাল খাগড়াছড়ি

খাগড়াছড়ি জেলা বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৫ মে, ২০২১
  • ৫৫৩ ০০০ বার

খাগড়াছড়ির প্রবীন সাংবাদিক এস চাঙমা সত্যজিৎ এর উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে উত্তাল হয়ে উঠেছে খাগড়াছড়ির রাজপথ। জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবী জানিয়েছে পেশাজীবি সাংবাদিক সমাজ।

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বুধবার (৫ মে ২০২১) সকালে কেইউজে কার্যালয়ের সামনে খাগড়াছড়ি প্রেসক্লাব, টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনসহ খাগড়াছড়ির ০৯ উপজেলার সাংবাদিকরা মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অংশ নেয়।

সংগঠনের সভাপতি প্রদীপ চৌধুরীর সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান এর সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে খাগড়াছড়ির প্রবীন সাংবাদিক ও অরণ্য বার্তা পত্রিকার সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়া,সাবেক সাধারণ সম্পাদক আবু দাউদ, সাংবাদিক সমীর মল্লিক, কেইউজের রফিকুল ইসলাম, পানছড়ি প্রেসক্লাব সভাপতি জয়নাথ দেব, গুইমারা প্রেসক্লাব সাধারণ সম্পাদক দুলাল হোসেন, দীঘিনালা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন, মাটিরাঙ্গা প্রেসক্লাবের প্রতিনিধি অন্তর মাহামুদ প্রমূখ বক্তব্য রাখেন ।

প্রসঙ্গত, গত ২৭ এপ্রিল সকালে হামলা চালানো হয় পানছড়ি উপজেলায় প্রবীণ সাংবাদিক এস চাঙমা সত্যজিৎ এর উপর। ঘটনার দিন পানছড়ি থানায় লিখিত অভিযোগ নিয়ে গেলেও পানছড়ি থানার ওসি রহস্যজনক কারণে মামলা নেয়নি বলে অভিযোগ করেন হামলার শিকার সাংবাদিক এস চাঙমা সত্যজিৎ।

এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার এর দাবীতে মানববন্ধন ও মিছিল শেষে সাংবাদিকরা স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে হামলাকারীদের বিচারের দাবীতে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রেরণ করে।

মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, পানছড়ি প্রেসক্লাবের জন্য উপজেলা প্রশাসনের প্রস্তাবিত ভূমি দেখতে গেলে পানছড়ি প্রেসক্লাবের সকল সাংবাদিকদের সামনে সাংবাদিক এস. চাঙমা সত্যজিৎ এর হামলা চালায় ০৩ নং পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান নাজির হোসেন ও তার লোকজন।

প্রস্তাবিত জায়গাটি ইউনিয়ন পরিষদের সীমানা প্রাচীরের ভেতরে হওয়ার অজুহাতে চেয়ারম্যান নাজির হোসেন ও তার লোকজন “উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি এস. চাঙমা সত্যজিৎ’কে অকথ্য ভাষায় গালাগালি ও পরে কিল ঘুষি মেরে শারীরিকভাবে লাঞ্ছিত করে।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজ প্রতিবাদ জানিয়ে অভিলম্বে জড়িত চেয়ারম্যান নাজির হোসেন ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারসহ শাস্তির দাবীতে আল্টিমেটাম দেয়। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দেয় সাংবাদিক নেতারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..