রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

সাংসদ হাজী বাহারের নির্দেশনায় কুমিল্লা নগরীর ২৭ নং ওয়ার্ডে আ’লীগের মাস্ক বিতরণ

নাফিউ জামান, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৪৮৩ ০০০ বার

মহামারী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ও সচেতনতা তৈরি করতে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপির নির্দেশনায় কুমিল্লা নগরীর ২৭ নং ওয়ার্ডে আ.লীগের মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।    

মহামারী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ও সচেতনতা তৈরি করতে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি’র উদ্যেগে নগরীর চৌয়ারা এলাকায় মাস্ক বিতরণ করা হয়েছে। সোমবার সকালে মহানগর ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ ,অঙ্গ ও সহযোগী সংগঠনের সহযোগিতায় এ মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আরফানুল হক রিফাত।

মাস্ক বিতরণ কার্যক্রমে এসময় উপস্থিত ছিলেন ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল হোসেন মজুমদার দুলাল মাষ্টার, আওয়ামী লীগ নেতা নূর আহম্মেদ মজুমদার,আবদুল মালেক মেম্বার,ফরিদ উদ্দিন মজুমদার, আবুল খায়ের মাষ্টার,তোফায়েল হোসেন মজুমদার, হাজী আনু মিয়া, এরশাদুল রহমান,ওয়ার্ড যুবলীগের আহবায়ক আবদুল মান্নান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ হোসাইন, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোরশেদ হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক হাবিব খান, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন,সাংগঠনিক সম্পাদক জয়নাল হোসেন, চৌয়ারা কলেজ ছাত্রলীগের সভাপতি জিসান মজুমদার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আরফানুল হক রিফাত করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে চলার আহবান জানান। জরুরী প্রয়োজনে ঘরের বাহিরে গেলে অবশ্যই মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করেন।

উল্লেখ্য, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি করোনা মোকাবেলায় নানা উদ্যেগ গ্রহণ করেছেন।মহানগরীর ওয়ার্ডে ওয়ার্ডে বিতরণ করা হচ্ছে মাস্কসহ সুরক্ষা সামগ্রী।তারই অংশ হিসেবে সোমবার সকালে নগরীর ২৭ নং ওয়ার্ডে মাস্ক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..