বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

সাতক্ষীরাতে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ মাছ চাষের ঘের, পানি বন্দি কয়েক হাজার মানুষ।

এস.এম. সেলিম রেজা,সাতক্ষীরা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০
  • ৮২৯ ০০০ বার

সাতক্ষীরাতে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ মাছ চাষের ঘের।ফলে পানি বন্দি হয়ে আছে এখানকার কয়েক হাজার মানুষ।

আম্পান ঝড়ের বিভীষিকাময় ক্ষতি পুষিয়ে উঠতে না উঠতেই আবারও সাতক্ষীরার কয়েকটি উপজেলায় বেড়িবাঁধ ভেঙে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা।
গত কয়েক দিন ধরে টানা বর্ষণ, ঝড়ো হাওয়া, সাথে অমাবস্যার জোয়ার যেন নদীর পারিপার্শ্বিক অবস্থা বহুগুণে বিষিয়ে তুলেছে। প্রবল স্রোতের ক্ষিপ্র গতি আর ঝড়ো বাতাসের করাল গ্রাসে বিধস্ত হয়েছে অনেক গুলো বেড়িবাঁধ। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী নদী সংলগ্ন কয়েকটি জায়গার বাঁধ ভেঙে যায়। এতে পানি গর্ভে ভেসে যায় কয়েক একর মৎস্য চাষের জমি।


এদিকে আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের হরিশ খালি এবং কুড়িকাহুনিয়ায় প্রায় ৬ টি পয়েন্টে বাঁধ ভেঙে গেছে। ফলে নদীর পানি, গ্রামবাসীদের বসতবাড়ির আঙিনায় উঠেগেছে বলে জানা যায়।

প্রবল বেগে অগ্রসারমান পানির কবলে পড়ে, সাতক্ষীরা থেকে ঘোলা যাতায়াতের মেইন সড়কের অবস্থা খুবই করুণ।
কোথাও কোথাও রাস্তার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় রাস্তার শেষ চিহ্নটুকু বিলীন হওয়ার সম্মুখে পতিত হয়েছে।

উল্লেখ্য, এখানকার মানুষের জীবিকার একমাত্র অবলম্বন ঘেরে মৎস্য চাষ। অনেকেরই ঘের পানি গর্ভে তলিয়ে যাওয়ায় বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছেন স্থানীয় গ্রামবাসীরা।

অত্র এলাকায় ইতিপূর্বে দুইবার বেড়িবাঁধ নির্মাণ করেও তা নদী গর্বে বিলীন হয়ে যায়।
স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডে যোগাযোগ করলে তারা বলেন, “ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে, অতিশীঘ্রই বাঁধ নির্মানের কাজ ফলপ্রসূ হবে। ”

এদিকে অস্তিত্ব রক্ষার তাগিদে গ্রামবাসীরা নিজ উদ্যোগে বাঁধ নির্মাণের কাজে এগিয়ে আসছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..