বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

সাবেক স্বাস্থ্য মন্ত্রী ও আওয়ামীলীগ মুখপাত্র নাসিম আর নেই!

হ্যাপি ইয়াসমিন জুই
  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ৮৭৩ ০০০ বার

সাবেক স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম আর নেই।আজ ১৩ই জুন রাজধানীর বাংলাদেশ স্পেশালাইড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া….রাজিউন)। নাসিম পুত্র জয় এই খবর নিশ্চিত করেন।

জাতীয় নেতার সন্তান ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য নাসিমের অবস্থা বেশ কিছুদিন ধরেই সঙ্কটাপন্ন ছিলো।তিনি সাবেক স্বাস্থ্য মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন।এছাড়া আওয়ামীলীগ নেতৃত্বাধীন ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামীলীগের মুখপাত্র ছিলেন এই বর্ষিয়ান নেতা।
গত ১ জুন শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হোন মোহাম্মদ নাসিম। এরপর তার করোনা পরীক্ষা করা হলে করোনা পজিটিভ আসে।তবে ধীরে ধীরে সুস্থ্য হয়ে উঠছিলেন এই নেতা।কিন্তু গত ৫ই জুন স্ট্রোক করেন মোহাম্মদ নাসিম।তাৎক্ষনিকভাবে মেডিকেল বোর্ড গঠন করে তার অপারেশন করে ৭২ ঘন্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।কিন্তু ৭২ ঘন্টায়ও অবস্থার উন্নতি না হলে আরো নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেয় মেডিকেল বোর্ড।এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে তার মৃত্য সংবাদ।তবে মেডিক্যাল বোর্ড ও নাসিম পরিবার মৃত্যু খবর গুজব বলে জানিয়েছিলেন গণমাধ্যমকে।গতকাল ১২ জুন নাসিম পুত্র জয় গণমাধ্যমকে জানান তার বাবার অবস্থা অপরিবর্তিত রয়েছে।
আজ মৃত্যু সংবাদ নিশ্চিত করেন এই বর্ষিয়ান আওয়ামীলীগ নেতার পুত্র।
এদিকে তার মৃত্যুতে আওয়ামীলীগ, ১৪ দলের শীর্ষ স্থানীয় নেতারা শোক জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..