মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

খাগড়াছড়ি জেলা বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ৮১০ ০০০ বার

সারাদেশে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে পার্বত্য জেলা খাগড়াছড়িতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “সাম্প্রদায়িকতা রুখে দাঁড়াও, সম্প্রীতির বাংলাদেশ গড়ো” এ প্রতিপাদ্য নিয়ে করা হয় এই মানববন্ধন।

বৃহস্পতিবার (২৮ই অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা শহরের শহীদ মিনার প্রাঙ্গণে সাংবাদিক, সামাজিক, ধর্মীয় ও বিভিন্ন সংগঠন এসব কর্মসূচির আয়োজন করে। এতে শত শত নারী, পুরুষ ও শিশু অংশ নেন। এসময় তাদের হাতে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে লেখা বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড দেখা যায়।

সমাবেশে সভাপতিত্ব করেন, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জিতেন বড়ুয়া। এতে সাংবাদিক আবু দাউদ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক অরণ্য বার্তা’র সম্পাদক চৌধুরী আতাউর রহমান, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নুরুল আজম, জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, নারী উদ্যোক্তা ও সমাজ কর্মী শাপলা দেবী ত্রিপুরা, সাংবাদিক ও নারী অধিকার কর্মী চিংমেপ্রু মারমা, সচেতন নাগরিক কমিটি(সনাক)’র প্রতিনিধি লালসা চাকমা, পূজা উদযাপন কমিটির প্রতিনিধি তরুণ কুমার ভট্টাচার্য, এডভোকেট নাসির উদ্দিন সুজন, এডভোকেট বিধান কানুনগো, আবৃত্তি সমন্বয় পরিষদের প্রতিনিধি সুপ্তা চাকমা প্রমুখ।

সারাদেশে এ যাবত হামলার বর্ণনা তুলে ধরে ঘটনার মূল কেন্দ্রবিন্দু ও আড়ালে থাকা সম্প্রীতি নষ্ট‌কারি ও স্বার্থনীশিদের ইন্ধনে বার বার সংখ্যালঘুদের হামলার জন্য রাষ্ট্রীয় ব্যবস্থাকে দায়ী করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সাংবাদিক নেতা ও অংশ নেওয়া সুশীল সমাজের নেতৃবৃন্দরা। তাঁরা বলেন, একটি স্বাধীন দেশে এ ধরনের ঘটনা ঘটতে পারে না। কোনো প্রগতিশীল মানুষ এ ঘটনা মেনে নিতে পারে না। বঙ্গবন্ধুর বাংলাদেশে যারা হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে তাদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।

বক্তারা আরো বলেন, আমরা এই দেশে শান্তিতে থাকতে চাই। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এই দেশের সকল সম্প্রদায়ের জনগোষ্ঠীদের নিরাপত্তা দেওয়া একটি আদর্শ রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য। এদেশে সকল সম্প্রদায়, সকল ধর্মের জান-মালের সুরক্ষা দেয়া রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য। সহিংসতায় ক্ষতিগ্রস্থ মঠ, মন্দির, মন্ডপ, উপসনালয় রাষ্ট্রের অর্থায়নে ও ব্যবস্থাপনায় আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..