মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ

অংগ্য ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ৮৯৭ ০০০ বার

পার্বত্য খাগড়াছড়ি জেলার পানছড়িতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে সারাদেশে সংঘটিত বিভিন্ন সরকারী অফিসে ভাংচুর, চট্টগ্রাম হাটহাজারী থানায় হামলা, ব্রাক্ষণবাড়িয়ায় মুক্তিযুদ্ধের স্থাপনা ভাংচুর ও রেলস্টেশনে আগুন-ভাংচুর, বঙ্গবন্ধুর ভাস্কর্যে অগ্নিসংযোগের প্রতিবাদে ও স্বাধীনতা বিরোধীতাকারী, জঙ্গিবাদ ও মৌলবাদী অপশক্তির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পানছড়ি উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠন।

শনিবার (২৭ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে চট্টগ্রাম হাটহাজারী থানায় হামলা, ব্রাক্ষণবাড়িয়ায় মুক্তিযুদ্ধের স্থাপনা ভাংচুর ও রেলস্টেশনে আগুন-ভাংচুর, বঙ্গবন্ধুর ভাস্কর্যে অগ্নিসংযোগকারী ও জঙ্গিবাদ, মৌলবাদীদের বিরুদ্ধে শ্লোগান দেন দলের নেতাকর্মীরা। মিছিলটি পানছড়ির বিভিন্নস্থানে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা স্কয়ারে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ আগমন নিয়ে একটি ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠী বিতর্কের সৃষ্টি করছে। তারা ভিন্ন কোনো উদ্দেশ্য নিয়ে এসব করছে। জঙ্গিবাদ মৌলবাদসহ যে কোন ষড়যন্ত্র আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠংগুলোকে সাথে নিয়ে রাজপথে প্রতিহত করা হবে বলে হুশিয়ারি দেন বক্তারা। তারা বলেন, এই পানছড়ির মাটিতে কোনো জঙ্গিবাদ, সন্ত্রাসী ও মৌলবাদীদের স্থান নেই।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো: আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, সাংগঠনিক সম্পাদক মো: হারুন রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক উৎপল চৌধুরী (উজ্জ্বল), সাবেক সভাপতি মো: বাহার মিয়া, সাবেক সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি জয়নাথ দেব সহ অন্যন্যরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..