বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

সিলেট ও সুনামগঞ্জকে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা এবং ত্রাণ সহায়তার দাবিতে বশেমুরবিপ্রবিতে মানববন্ধন

মাহবুবুল ইসলাম মানিক, বশেমুরবিপ্রবি প্রতিনিধি :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ৬৭৮ ০০০ বার

ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে সিলেট ও সুনামগঞ্জকে জাতীয় দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করা এবং অবিলম্বে ত্রাণ সহায়তার দাবিতে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (১৭ জুন) বিকাল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বশেমুরবিপ্রবিতে অধ্যয়নরত সিলেট বিভাগের বিভিন্ন জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘সিলেট বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতির’ আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সিলেট বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতির শিক্ষার্থী ছাড়া ও অন্যান্য জেলার শিক্ষার্থীরা উপস্থিত ছিল।

মানববন্ধনে শিক্ষার্থীরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, অতিদ্রুত বন্যা কবলিত এলাকায় যেন সেনাবাহিনী মোতায়েন করা হয়। সেনাবাহিনী যেন উদ্ধার কাজ চালায। বন্যার কারণে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু এখনো মানুষ ত্রাণ পায়নি। সরকার যেন দ্রুত ত্রাণের ব্যবস্থা করে।

তারা দুঃখ প্রকাশ করে বলেন, সিলেটে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। তিনদিন ধরে চেষ্টা করেও আমরা পরিবারের সাথে যোগাযোগ করতে পারিনি।

সিলেট ও আশেপাশে প্রত্যেক বছরই বন্যা হয়। কিন্তু, বন্যার পূর্ব প্রস্তুতি হিসেবে কোনো ব্যবস্থা নেওয়া হয় না সসরকারের পক্ষ থেকে। যা অত্যন্ত দুঃখজনক।

এছাড়া, বক্তারা গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি দ্রুত ছড়িয়ে দিয়ে সহযোগিতা করার অনুরোধ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..