মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

সুগন্ধায় মসজিদের টাকা আত্মসাতের নিউজ করায় তিন সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

মোঃ কামাল উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ৬৫৪ ০০০ বার

কক্সবাজারের সুগন্ধা পয়েন্টস্থ বায়তুল মামুর জামে মসজিদের প্রায় ৪০ লক্ষ টাকা আত্মসাতের প্রতিবাদ ও সংবাদ প্রকাশ করায় তিন সাংবাদিকসহ ১২ জন সাধারণ মুসল্লীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। গত ০৬ জুন সকাল ১০টায় চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে মামলাটি রুজু করেন মসজিদের সাবেক সাধারণ সম্পাদক মহসনি শেখ নামে এক ব্যক্তি। এদিকে সাংবাদিক ও সাধারণ মুসল্লীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে ওঠেছে কক্সবাজারের সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সমাজ। মামলার বিষয়টি জানাজানি হলেও অনেকেই তাৎক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাসের মাধ্যমে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। সেই সাথে প্রতিবাদের ঝড় ওঠে সর্বত্র।

জানা যায়, কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টস্থ বায়তুল মামুর জামে মসজিদের প্রায় ৪০ লাখ টাকা আত্মসাত পরিচালনা কমিটির কয়েকজন ব্যক্তি। এ ঘটনা জানাজানি হলে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। পবিত্র মসজিদের টাকা আত্মসাতের প্রতিবাদে ফুঁসে ওঠেছে সাধারণ মুসল্লী ও ব্যবসায়ীরা। যার অংশ হিসেবে আত্মসাতকৃত টাকা ফিরিয়ে দিতে শুক্রবার (২৭ মে) বাদে জুমা মসজিদের সামনে সাধারণ মুসল্লী ও ব্যবসায়ীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।
এতে মুসল্লীরা জানিয়েছেন, মসজিদ কমিটির সাবেক সহ—সভাপতি লাল মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মহসিন শেখ, সাবেক ক্যাশিয়ার মহিউদ্দিন, সাবেক সদস্য নাজিম দীর্ঘ ৬ বছর মসজিদের দায়িত্ব পালন করে। দায়িত্ব পালনকালে পরস্পর যোগসাজশে সভাপতির চোখ ফাঁকি দিয়ে মসজিদের প্রায় ৪০ লাখ টাকা লোপাট করে। এছাড়া মসজিদের অজু খানা ভেঙ্গে দোকান দেওয়ার কথা বলে জনৈক ব্যক্তির কাছ থেকে ৩ লক্ষ টাকা ব্যক্তিগত জামানত নিয়ে ১০ হাজার টাকায় ভাড়া দিয়ে দেয়। একইভাবে আরেক ব্যক্তিকে দোকান দেওয়ার কথা বলে ৩ লক্ষ টাকা জামানত নেয়। এসব বিষয় মসজিদের সভাপতি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করলে তিনি টাকা আত্মসাৎ, অনিয়ম ও দুনীর্তি হয়েছে জানতে পেরে অজুখানা ভেঙ্গে দোকান নির্মাণ না করতে নির্দেশ দেন। সেই সাথে ওই ব্যক্তিদের দ্বারা পরিচালিত মসজিদ কমিটি ভেঙ্গে দেয়। অভিযুক্ত ব্যক্তিরা ৬ বছর দায়িত্ব পালনকালে মসজিদের যাবতীয় আয়—ব্যয় হিসাব চেয়ে আত্মসাৎকৃত টাকা মসজিদ ফান্ডে ফিরিয়ে আনার দাবিতে দুদক, জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছে সাধারণ মুসল্লীরা।

এদিকে সাধারণ মুসল্লীদের মানববন্ধন, প্রতিবাদ সমাবেশে ও দুদক—ডিসি বরাবর দেওয়া অভিযোগের আলোকে জাতীয় এবং স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা সিন্ডিকেট করে সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ রাসেল, রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের সদস্য বোরহান উদ্দিন রব্বানী, দৈনিক আশ্রয় প্রতিদিনের কক্সবাজার জেলা প্রতিনিধি মো. হোসেন সুমনসহ মসজিদের সাধারণ মুসল্লী দানু, রুবেল, জালাল আহমদ, জাকের হোসেন, শফিউল আলম কাজল, ফরিদ আলম, মোহাম্মদ সেলিম ও জামাল হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়। যা মসজিদের টাকা আত্মসাত করা টাকা হজম করার অন্যতম অপকৌশল বলে জানান সুশীল মহল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..