বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

সুজানগর পৌরসভার নির্বাচন আবারো স্থগিতের নির্দেশ

সালাউদ্দিন টিটু, পাবনা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১
  • ৮০৪ ০০০ বার

আগামীকাল ৩০জানুয়ারী তৃতীয় ধাপে পাবনার সুজানগর পৌর নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও নির্বাচন কমিশনের স্থগিতাদেশের কারণে শেষ পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছেনা। নির্বাচনের মাত্র একদিন আগে মহামান্য হাইকোর্ট বিভাগের রিটপিটিশন নং ৯৬৪৪/২০২০’র প্রেক্ষিতে গতকাল শুক্রবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মোরশে আলম স্বাক্ষরিত এক পত্রে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তাকে নির্বাচন স্থগিতের ঐ নির্দেশ দেওয়া হয়।

এ নিয়ে দ্বিতীয় দফা উক্ত পৌরসভা নির্বাচন স্থগিত করা হলো। প্রথম দফায় দ্বিতীয় ধাপে গত ১৬ জানুয়ারী নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু ঐ একই রিটপিটিশনের প্রেক্ষিতে নির্বাচন স্থগিত করা হয়। সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোঃ রওশন আলী তৃতীয় ধাপের ঐ নির্বাচন স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে হঠাৎ করে নির্বাচন
স্থগিত হয়ে যাওয়ায় ভোট গ্রহণের সাথে সংশি-ষ্ট কর্মকর্তাদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। সেই সঙ্গে সরকারের লক্ষ লক্ষ টাকা অপচয় হয়। উপজেলা
নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুন বলেন নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়াসহ নির্বাচনের সকল কার্যক্রম সম্পন্ন করা হয়। সে মোতাবেক শুক্রবার সকালে বিজিবি, পুলিশ এবং আনসার সদস্যসহ নির্বাচনের সাথে সংশি-ষ্ট অধিকাংশ কর্মকর্তা ভোট গ্রহণের লক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে এসে উপস্থিত হয়। কিন্তু ঐদিন সকাল সাড়ে ৮টার দিকে
নির্বাচন স্থগিতের নিদের্শনা আসায় তারা আবার ব্যাগপত্র ও অন্যান্য মালামাল নিয়ে বাড়ি ফিরে যায়। এতে অনেকেই সীমাহীন দুর্ভোগের শিকার হন। প্রসঙ্গত ভোটার তালিকা হালনাগাদ করে নির্বাচনের দাবি জানিয়ে বর্তমান পৌর মেয়র আব্দুল ওহাব উচ্চ আদালতে ঐ রিটপিটিশন দায়ের করেন। নির্বাচনে ৩জন সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত আসনে ২জন মহিলা কাউন্সিলর পদপ্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত ২জন মেয়র পদপ্রার্থী, ৫জন মহিলা কাউন্সিলর পদপ্রার্থী ও ২০জন সাধারণ কাউন্সিলর
পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..