মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

সুবিধাভোগী ভদ্রলোকদের জন্যই মাতৃভাষার দুর্দিন

আব্দুল্লাহ আল মামুন, স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৭৫৯ ০০০ বার

ইংরেজরা আমাদের শরীরকে স্বাধীন করে চলে গিয়েছে ঠিকই কিন্তু আমাদের মনের স্বাধীনতা দেয়নি। কিছু সুবিধাভোগী ভদ্রলোকের হীনমন্যতার কারণে আমরা বাংলা ভাষাকে সংকুচিত করে রেখেছি। উনারা মনে করেন, ইংরেজিতে দক্ষ না হলে কেউ বেশি শিক্ষিত হয় না। এসব সুবিধাভোগী জনগোষ্ঠী রক্ত মাংসে বাঙ্গালী হলেও তারা আসলে ইংরেজদের গোলাম।

রবিবার (২১ ফেব্রুয়ারি) রাতে ‘আন্তর্জাতিক যোগাযোগ স্থাপনে মাতৃভাষার ব্যবহার’ শীর্ষক ভার্চুয়াল সভায় বক্তারা এসব কথা বলেন। সাভারের গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস) এ সভার আয়োজন করে।

গবিসাসের সভাপতি মো. রোকনুজ্জামান মনির সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও প্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. রাহমান চৌধুরী এবং ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক আফরোজা সিদ্দিকা।

বক্তারা আরও বলেন, এত বছর পরও উচ্চ আদালতে আমরা বাংলা ভাষার ব্যবহার করতে পারিনি, যা অত্যন্ত দু:খজনক। বহির্বিশ্বে মাতৃভাষার কারণেই তারা উন্নতির চরম শিখরে আরোহন করছে। এ বিষয়টা আমাদের দেশের মানুষ বুঝতে চায় না। তারা বাংলা ভাষা শিখতে নারাজ। বাংলাকে শুধু একটি দিবসে আটকে রাখলেই চলবে না। এর বিস্তৃত ব্যবহারে গুরুত্ব দিতে হবে। মাতৃভাষার বিসর্জনই দাসত্ত্বের দিকে ঠেলে দিচ্ছে।

ভার্চুয়াল সভায় বক্তারা বর্তমান সময়ে বাংলা ভাষার বিকৃতি, অবহেলিত রুপ নিয়ে আলোকপাত করেন এবং ভাষার মর্যাদা রক্ষায় সংশ্লিষ্টদের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এ সময় আলোচ্য বিষয়ে শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..