রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:০৫ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

সুশাসনের জন্য পাঁচ প্রস্তাব শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আব্দুল্লাহ আল মামুন, স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৩১ ০০০ বার

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) সুশাসনের জন্য পাঁচ প্রস্তাব শীর্ষক মতবিনিময় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার গণ বিশ্ববিদ্যালয় একাডেমিক ভবন মিলনায়তনে রাজনীতি ও প্রশাসন বিভাগের তত্ত্বাবধানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন গণ বিশ্ববিদ্যালয় (গবি) ট্রাস্টি বোর্ডের সভাপতি অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী। আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) ডা. লায়লা পারভীন বানু, রেজিস্ট্রার ড. এস. তাসাদ্দেক আহমেদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান সহ শিক্ষকগন।

জুম অ্যাপের মাধ্যমে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘ দেশের অধিকাংশ শিক্ষার্থী গরিব, অনেকের লেখাপড়ার খরচ যোগানও সম্ভব হয়ে ওঠে না। তারা টাকার অভাবে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। তারা বিশ্ববিদ্যালয়ে না আসলে আগামীর বাংলাদেশ মেধাবী নাগরিক পাবে না, এবং দেশের পরিবর্তনও সাধিত হবে না।’

আয়োজক বিভাগের চেয়ারম্যান রাহমান চৌধুরী বলেন, ‘গবেষণা লব্ধ জ্ঞান এবং পড়াশোনার মাধ্যমে শিক্ষার্থীদের উন্নতি ঘটাতে হবে। আজকালকার শিক্ষার্থীদেরকে ব্যবহারিক পাঠদানের পরিবর্তে মুখস্ত বিদ্যার প্রতি বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। একজন শিক্ষকের কর্তব্য শিক্ষার্থীদেরকে মুখস্ত বিদ্যামুখী না করে তাত্বিক বিদ্যামুখী করা।’

প্রসঙ্গত, ডা. জাফরুল্লাহ চৌধুরীর সুশাসনের জন্য প্রস্তাবগুলো হচ্ছে- খাদ্যের নিরাপত্তা সকলের জন্য গনতন্ত্রের সুফল, কম টাকায় সকলের স্বাস্থ্য নিশ্চিত, সকলের জন্য গনতন্ত্রের সুফল, সকলের জন্য কর্মসংস্থান ও সবাইকে আধুনিক শিক্ষা নিশ্চিত করা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..