শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:৩১ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

সেশনজট মুক্ত শিক্ষাবর্ষসহ তিন দফা দাবিতে মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের মানববন্ধন

বাংলাদেশ সারাবেলা বিশেষ রিপোর্ট
  • আপডেট টাইম : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৭৭২ ০০০ বার

তিন দফা দাবীতে বিএমডিসি কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করছে মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা। সারাদেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজের কয়েক শতাধিক শিক্ষার্থী এই মানববন্ধনে অংশ নেয়।

সেশনজট মুক্ত শিক্ষাবর্ষ এবং করোনায় ১ম, ২য়,৩য় পেশাগত পরীক্ষা বাতিল করে অটোপ্রমোশনের দাবিতে এই মানববন্ধন করেছে মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ১০ টায় এই মানববন্ধন শুরু হয়৷

তারা মানববন্ধনে তিন দফা দাবি উপস্থাপন করে।
১. করোনা মহামারিতে প্রফ না নেওয়া এবং প্রফের বিকল্প ব্যবস্থা বের করা।
২. অনতিবিলম্বে সেশনজট দূরীকরণের পরবর্তী ফেজের অনলাইন ক্লাস শুরুর নির্দেশ দেওয়া।
৩. পরীক্ষা ও ক্লাস সংক্রান্ত সকল আদেশের ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করা।

মানববন্ধনে অংশ নেয়া আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, “এমবিবিএস/বিডিএস শিক্ষাব্যাবস্থা একটি দীর্ঘমেয়াদী কোর্স যা শেষ করতে একজন শিক্ষার্থীর ছয় বছর লেগে যায়। বর্তমানে কোভিড-১৯ এর জন্য আমরা আরো পিছিয়ে পরেছি। ইতিমধ্যে ১ম, ২য়, ৩য় পেশাগত পরীক্ষার শিক্ষার্থীরা মে-২০২০ এর পরীক্ষা মহামারী করোনার কারণে সময় মত অনুষ্ঠিত না হওয়ায় ৮ মাস পিছিয়ে গিয়েছে। যার ফলে আমরা মেডিকেল শিক্ষার্থীরা ধেয়ে চলেছি এক ভয়াবহ সেশনজটের দিকে।”

তারা আরো জানান, “শিক্ষার্থীদের অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে জে এস সি এবং এইচ এস সি এর মত পাব্লিক পরীক্ষাগুলোর পরীক্ষার্থীদের দেওয়া হচ্ছে অটোপ্রমোশন। এছাড়াও বিশ্ববিদ্যালয় গুলোতেও সেশনজট এড়াতে অনলাইন ক্লাসের মাধ্যমে পরবর্তী সেমিস্টারের ক্লাস শুরু করা হচ্ছে। এমনকি ভর্তি পরীক্ষাও অনলাইনে নেয়া হতে পারে বলে জানা গিয়েছে। তাই শীতকালীন করোনার সম্ভাব্য ভয়াবহ পরিস্থিতির কথা বিবেচনা করে সব জায়গায় শিক্ষার্থীদের স্বাস্থ্য এবং শিক্ষাজীবনের কথা ভেবে আমাদের দাবি মেনে দেওয়া জন্য অনুরোধ জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। “

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..