বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে এবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি 

মেহেদী হাসান, রবিবা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৩২৫ ০০০ বার

প্রতিষ্ঠার আট বছরেও স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা না হওয়ায় এবার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি ১০ দিনের মাঝে প্রি-একনেক অনুমোদন করে একনেকে পাঠানোর ব্যবস্থা নিতে আল্টিমেটাম দিয়েছে তারা।

 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে শাহজাদপুরে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে এই হুঁশিয়ারি দেন তারা।

 

এসময় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মেরাজ স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়নের দাবিতে কর্মসূচি ঘোষণা দিয়ে বলেন, “দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ১০ দিনের আলটিমেটাম দেওয়া হচ্ছে। এসময়ের মধ্যে যদি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) পাসের কার্যকরী ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে সচিবালয় ঘেরাওয়ের কর্মসূচি দেওয়া হবে।”

 

বিশ্ববিদ্যালয় সূত্র জানা যায়, মঙ্গলবার (২৮ জানুয়ারি) স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য অষ্টমবারের মতো সংশোধিত প্রকল্পের ৫৯৯ কোটি ৫০ লাখ টাকার উন্নয়ন প্রকল্প প্রস্তাবনার (ডিপিপি) বাজেট প্রাথমিক অনুমোদন দিয়েছে পরিকল্পনা কমিশন। আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে অনুমোদিত প্রকল্পটি আবারও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাঠানোর কথা। সেখানে ইউজিসির সভায় আবারও অনুমোদনের পর এটি জাতীয় অর্থনৈতিক উন্নয়ন পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন হতে হবে।

 

 

জানা যায়, প্রতিষ্ঠার আট বছরেও স্থায়ী ক্যাম্পাসের জন্য কোন পদক্ষেপ না নেওয়ায় গত ২১ জানুয়ারি থেকে টানা আন্দোলন শুরু করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা মানববন্ধন, বিক্ষোভ মিছিলের পাশাপাশি ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেন। তাদের সঙ্গে একাত্মতা পোষণ করে আন্দোলন করেন স্থানীয় ছাত্র-জনতারাও। এছাড়াও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরাও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

 

এর আগে সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম হাসান তালুকদার বলেন, ‘স্থায়ী ক্যাম্পাসের ৯ হাজার ২০০ কোটি টাকার প্রজেক্ট জমা দেওয়া হলেও সরকারের পরামর্শে তা মোট ৯ বার সংকুচিত করতে করতে দীর্ঘ সময় ব্যয় হয়েছে।’

 

উল্লেখ্য, ২০১৫ সালের ৮ মে বিশ্বকবির ১৫৪তম জন্মবার্ষিকীতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী। ২০১৫ সালের ১১ মে মন্ত্রিসভার বৈঠকে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ আইন,২০১৫’-এর খসড়া অনুমোদন পাওয়ার পর ২০১৭ সালের ২৬ জুলাই সংসদে পাস হয় ”রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আইন।” বর্তমানে উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাবির আইন বিভাগের অধ্যাপক ড. এস এম হাসান তালুকদার

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..