বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

সড়ক দূর্ঘটনায় হাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু,মেস থেকে বাড়ি ফেরা হলো না!

ইমরান হোসাইন, হাবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ১০৭৫ ০০০ বার

সড়ক দূর্ঘটনায় মৃত্যবরণ করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(হাবিপ্রবি) অর্থনীতি বিভাগের ১৮ ব্যাচের শিক্ষার্থী তাহেরে ফাইয়াস মৌ।

মৌ এর কাছের বন্ধু-বান্ধবের কাছ থেকে খোজ নিয়ে জানা যায় যে আজ শুক্রবার (১২ জুন) সকাল ৯ টায় মৌ নিজ বাসা থেকে তার খালাতো ভাইয়ের সাথে বাইক যোগে বিশ্ববিদ্যালয়ে আসেন। তিনি বিশ্ববিদ্যালয় সংলগ্ন তালুকদার বাড়ি মেসে থাকতেন। মেস থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাইকে করে বাসায় ফেরার পথে ঢাকা দিনাজপুর মহাসড়কের মঙ্গলপুর নামক স্থানে ট্রাকের সাথে ধাক্কা লেগে মৌ বাইক থেকে ছিটকে পরে যায় এবং অপর একটি ট্রাকের নিচে পড়ে পিষ্ঠ হয়।

আহত অবস্থায় তাহেরে ফাইয়াস মৌকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ’তে নেওয়া হলে, কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক ফাইয়াস মৌকে মৃত ঘোষণা করেন। উল্লেখ্য যে দুর্ঘটনার পর আনুমানিক ১-২ ঘন্টা বিলম্ব হয় হাসপাতালে আনার জন্য গাড়ি না পেয়ে। তহেরে ফাইয়াস মৌ এর বাসা দিনাজপুর জেলার সেতাবগঞ্জ উপজেলায়!

পারিবারিক সূত্রে জানা যায় তাকে এখন তার নিজ বাসায় নিয়ে যাওয়া হচ্ছে। রাতে জানাযা শেষে পারিবারিক ভাবে দাফন সম্পর্ন করা হবে!

তাহেরে ফাইয়াজ মৌ এর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হাবিপ্রবি অর্থনীতি বিভাগের চেয়ারম্যান এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য তাহেরে ফাইয়াজ মৌ এর বিদায়ী আত্নার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..