বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

হকৃবি’তে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মোহাম্মদ সাব্বির রহমান :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪২৭ ০০০ বার

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে (হকৃবি) যথাযথ মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণ, প্রভাতফেরি, বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন এবং শহিদ দিবসের তাৎপর্য ও চেতনা তুলে ধরে ভাষা শহীদদের স্মরণে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সম্মুখ থেকে প্রভাতফেরি বের করা
হয়। প্রভাতফেরিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে অস্থায়ী কেন্দ্রীয় শহিদ মিনারে এসে শেষ হয়। প্রভাতফেরির শেষে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবদুল বাসেত। এছাড়াও পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, বিভিন্ন অনুষদের শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮.৩০ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অস্থায়ী শহিদ মিনারে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবদুল বাসেত। উপাচার্য বলেন, ‘মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহিদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। এছাড়াও শ্রদ্ধাজ্ঞাপন করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। একমাত্র বাঙালি জাতিই সারাবিশ্বে ভাষার জন্য প্রাণ দিয়েছেন এবং সেই ভাষা আন্দোলনের তাৎপর্য অনুধাবন করে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে আজকের এই দিনটি। আর তাই ১৯৫২ সালের ভাষা আন্দোলনের স্মৃতিকে অনুপ্রেরণা করে, আমাদের স্মার্ট বাংলাদেশ গঠনে মনোনিবেশ করতে হবে’।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মোঃ আবুবকর সিদ্দীক, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের পরিচালক সহযোগী অধ্যাপক ড. অরুণ চন্দ্র বর্মন, অস্থায়ী ছাত্রী হলের সহকারী প্রভোষ্ট ডাঃ জাকিয়া সুলতানা, সহকারী রেজিস্ট্রার কৃষিবিদ নাহিদ হাসান, কর্মচারীদের পক্ষে কম্পিউটার অপারেটর আবুল কালাম আজাদ, শিক্ষার্থীদের পক্ষে নাদিম মোহাম্মদ ও সীমান্ত হোসেন। আলোচনা সবার শেষে একুশের কবিতা ‘একুশে ফেব্রুয়ারি’ আবৃত্তি পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..