মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

হাবিপ্রবি শিক্ষার্থীর বাবার উপর এসিড নিক্ষেপ,মামলা নিতে গড়িমসি

ইমরান হোসাইন, হাবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৮ আগস্ট, ২০২০
  • ১০০২ ০০০ বার

ময়মনসিংহে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর  বাবার উপর এসিড নিক্ষেপ করে ৮ লক্ষ টাকা ছিনতাই করা হলেও মামলা নিতে গড়িমসির অভিযোগ করেছেন ঐ শিক্ষার্থীর পরিবার। দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্মী শাকিলের পরিবারের সাথে ঘটেছে এই অমানবিক ঘটনা।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭ শিক্ষাবর্ষের কম্পিউটার সাইন্স ও ইন্জিনিয়ারিং(সিএসই) বিভাগের শিক্ষার্থী শাকিল আহমেদের বাবা ময়নসিংহের নান্দাইল রোডের বিকাশ ব্যবসায়ীর কাছ থেকে ৮ লক্ষাধিক টাকা ও কয়েকটি মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটে।

গত ৫ আগস্ট রোজ বুধবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার গাংগাইল ইউনিয়নের নান্দাইল রোড এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়, নান্দাইল রোড বাজারের বিশিষ্ট বিকাশ ও মোবাইল রিচার্জ ব্যবসায়ী মোঃ আব্দুস সালাম দুলাল প্রতিদিনের মতই দোকান বন্ধ করে রাত সাড়ে দশটার দিকে বাড়ি যাচ্ছিলেন। সাথে তার হাতে ব্যাগ ভর্তি দোকানের ৮ লক্ষের মত টাকা ছিল। মেইন রোড দিয়ে বাড়িতে যাওয়ার মেঠো রাস্তায় নামার সময় চোখে মুখে জ্বালা সৃষ্টি করা দ্রব্য এসিড ও মরিচের গুড়া ছুঁড়ে দিয়ে তাকে আহত করে তার হাতে থাকা ব্যাগ ছিড়ে সকল টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়।

শাকিল আহমেদের বাবা দুলালের চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। একইসাথে সে চিনে যায় ছিনতাইকারীকেও।

পরে আশেপাশের বাড়িতে পালানোর সময় একই এলাকার হাশিম মিয়ার ছেলে সোহেলকে সবাই এই ঘটনার সাথে জড়িত হিসাবে শনাক্ত করে।

ভুক্তভোগী দুলালের চাচা, আনোয়ারুল হক জানান, অভিযুক্ত সোহেল এলাকায় এই ধরণের অপকর্ম আরও করেছে। একই কথা বলেন স্থানীয় লোকজন।

ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক মোঃ ফয়েজ।

এদিকে গত ৭ আগষ্ট ছিনতাইকারীর শাস্তির দাবিতে নান্দাইল জনতা জুমার নামাজের পর এক মানববন্ধনের আয়োজন করে। পরে সংশ্লিষ্ট থানার ওসির সঠিক বিচারের আশ্বাসে আপাতত মানববন্ধন স্থগিত করার হয়। শাকিল আহমেদ অভিযোগ করেন মামলা নিতে গড়িমসি করেছে থানা ওসি।

এ ব্যাপারে বাংলাদেশ সারাবেলা’র হাবিপ্রবি প্রতিবেদক    নান্দাইল থানায় ওসিকে ফোন করলে প্রথম বার ব্যাস্ত আছেন জানিয়ে পরে যোগাযোগ করতে বলেন। তবে দ্বিতীয় বার ফোন করলেও রিসিভ করেন নি তিনি।।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..