বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

১৬ ডিসেম্বরকে ‘মহান স্বাধীনতা দিবস’ উল্লেখ করে নোটিশ

বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ৭৫১ ০০০ বার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ১৬ ডিসেম্বরকে ‘মহান স্বাধীনতা দিবস’ উল্লেখ করে নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে হলটির নোটিশ বোর্ড, ডাইনিং ও ক্যান্টিনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই নোটিশ দেখতে পাওয়া যায়।
নোটিশে উল্লেখ করা হয়, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সকল আবাসিক ছাত্রদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৬ ডিসেম্বর মহান স্বাধীনতা দিবস ২০২১ উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় অনুষ্ঠানমালার অংশ হিসেবে ১৬.১২.২০২১ তারিখ বৃহস্পতিবার সকাল ৭.০০ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে এবং ৭.০৫ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সেই লক্ষে সকাল ৬.৪৫ মিনিটে সকল আবাসিক ছাত্রদের হল গেটে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো।

” নোটিশটিতে স্বাক্ষর করেছেন হল প্রাধ্যক্ষ ড. রওশন জাহিদ।
এই ঘটনাকে ‘নিষ্ঠা ও আন্তরিকতার অভাব’ বলে উল্লেখ করে সমালোচনা করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট নাট্যকার ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মলয় কুমার ভৌমিক বলেন, ‘এগুলো খুবই স্পর্শকাতর বিষয়। এ ধরণের ভুল আমার আগেও লক্ষ্য করেছি।

এর অন্যতম কারণ হলো আমাদের নিষ্ঠার এবং আন্তরিকতার অভাব। আমরা আমাদের দায়িত্বশীলতার জায়গা থেকে দূরে সরে যাচ্ছি। সাধারণত কোনো বিষয় জনসম্মুখে প্রকাশের পূর্বে আমাদের উচিত সেটা যাচাই করে নেওয়া। ’
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ ড. রওশন জাহিদ বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানের বিভিন্ন দায়িত্বে ছিলেন।
তার কাছে এরকম ভুল আশা করা যায় না। আমি তার সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছি। ’
এদিকে, এই ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছেন বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ ড. রওশন জাহিদ। তিনি বলেন, ‘অনেক ব্যস্ততার মধ্যে থাকার কারণে বিষয়টি ঠিকভাবে খেয়াল করা সম্ভব হয়নি। আমরা নোটিশটি সরিয়ে নিয়েছি এবং সংশোধিত নোটিশ প্রকাশ করার ব্যবস্থা করছি।

তবে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলছেন, ‘আজকের দিনে এধরনের ভুল মেনে নেয়া যায় না। বিজ্ঞপ্তি প্রচারের ক্ষেত্রে হল কর্তৃপক্ষের আরও বেশি আন্তরিক হওয়া প্রয়োজন ছিল। এছাড়া হল কর্তৃপক্ষ কীভাবে এত বড় ভুল করে তা তদন্ত হওয়া দরকার। ’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..