বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

১৭ এপ্রিল এর মধ্যে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ প্রসঙ্গে উপাচার্যকে জবি শিক্ষক সমিতির চিঠি

জবি প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ৪৬৭ ০০০ বার

২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা গ্রহণের লক্ষ্যে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভা আহবান এবং ১৭ এপ্রিল এর মধ্যে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ প্রসঙ্গে শনিবার (১৫ এপ্রিল) উপাচার্যকে চিঠি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

চিঠিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা এবং স্বাতন্ত্র্য রক্ষার্থে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার অংশ হিসেবে ভর্তি পরীক্ষার কার্যক্রম পরিচালনার জন্য ৬ এপ্রিলে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৬৫-তম সভায় (বিশেষ সভা) কেন্দ্রীয় এবং ইউনিট ভর্তি কমিটি গঠিত হয়। কেন্দ্রীয় ভর্তি কমিটি গঠন করার পর ৯ দিন অতিবাহিত হলেও কেন্দ্রীয় ভর্তি কমিটির সভা আহ্বান করা হয়নি।

কেন্দ্রীয় ভর্তি কমিটির কোন সভা অনুষ্ঠিত না হওয়ায় ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ এবং ভর্তি পরীক্ষার কার্যক্রম এগিয়ে নেয়া সম্ভব হচ্ছে না। ফলে ভর্তি পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করার ক্ষেত্রে বিলম্ব এবং প্রচন্ড সেশনজটের আশঙ্কা তৈরি হয়েছে। এমতাবস্থায় আগামী ১৬ এপ্রিলে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভা করে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে আগামী ১৭ তারিখের মধ্যে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

এদিকে শুক্রবার (১৪ এপ্রিল) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ও ভর্তি কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছে জবি নীলদল।

জবি নীলদলের দপ্তর সম্পাদক শাহ মো: আরিফুল আবেদের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা এবং স্বায়ত্বশাসন অক্ষুন্ন রাখার স্বার্থে গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব ব্যবস্থাপনায় শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে দ্রুত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..