বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

৬০ হাজার টাকা শিক্ষাঋণ পাবে ইবি শিক্ষার্থীরা

ফারহানা নওশীন তিতলী , ইবি প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ৯২৭ ০০০ বার

ল্যাপটপ, ডেস্কটপ, প্রশিক্ষণসহ অন্যান্য সুবিধা প্রাপ্তিতে সর্বোচ্চ ৬০ হাজার টাকা শিক্ষাঋণ পাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

অগ্রণী ব্যাংক ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সহকারী মহাব্যাবস্থাপক ও শাখা প্রধান এনামুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় থেকে চতুর্থ বর্ষের নিয়মিত শিক্ষার্থীরা এই ঋণ পাবে। ৭ শতাংশ সরল সুদে সর্বোচ্চ চার বছরে মাসিক কিস্তিতে এই টাকা পরিশোধ করতে হবে। দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা ৪ বছর, তৃতীয় বর্ষের ৩ বছর ও চতুর্থ বর্ষের এবং মাস্টার্সের শিক্ষার্থীদের ২ বছরের মধ্যে ঋণ পরিশোধ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অগ্রণী ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদের ৭০৪ তম সভায় ‘প্রযুক্তি বিকাশে অগ্রণী’ ঋণদাতা নীতিমালা অনুযায়ী দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা সহায়ক প্রযুক্তি সুবিধা দিতে এই আর্থিক সুবিধা দেওয়া হবে। শিক্ষার্থীরা ল্যাপটপ, ডেস্কটপ, প্রশিক্ষণসহ অন্যান্য সুবিধা প্রাপ্তিতে এ আর্থিক সহায়তা পাবে।

অগ্রণী ব্যাংক ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা সূত্রে জানা যায়, গত ১৮ জানুয়ারি ‘প্রযুক্তি বিকাশে অগ্রণী’ ঋণদান নীতিমালা প্রস্তাবটি অনুমোদিত হয়। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত শিক্ষার্থীরা এই ঋণের আওতায় থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..