বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

৬ গুণে নারী অনন্য

বাংলাদেশ সারাবেলা বিশেষ রিপোর্ট
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
  • ১৬৬৫ ০০০ বার

মেয়েলী আবেগ

একজন আবেগবিহীন নারী যতো সুন্দরীই হোন না কেন তার সকল সৌন্দর্যই বৃথা। একজন নারীকে অপূর্ব করে তোলে তার মেয়েলী আবেগগুলো। তার সকল ব্যাপারে ইমোশনাল হয়ে পরা, যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার, ধরে রাখার আপ্রাণ চেষ্টা এই সবই একজন নারীর অনেক বড় সৌন্দর্য।

মায়া মমতা

নারী মাত্রই মায়া মমতাপূর্ণ একজন মানুষ। কারণ একজন নারী মায়ের ভূমিকাতেও থাকেন। কথায় বলে মেয়েরা মস্তিষ্ক দিয়ে নয় হৃদয় দিয়ে চিন্তা করেন। আসলেই কথাটি সত্যি। নারীর সৌন্দর্য লুকিয়ে আছে তার মায়া মমতায়, তার অন্যের দুঃখে দুঃখী হওয়ার মানসিকতায়, তার সহানুভূতি এবং সহমর্মিতায়।

বুদ্ধিমত্তা

আমাদের সমাজে একটি প্রচলিত কথা রয়েছে, ‘সুন্দরী মেয়েদের বুদ্ধি কম, এবং যার বুদ্ধি রয়েছে তিনি সুন্দরী নন’। এই ধরণের অদ্ভুত তথ্য মেয়েদের ছোট করার অস্ত্র ছাড়া কিছুই নয়। একজন বই পড়ুয়া জ্ঞানী, স্মার্ট মেয়ের বুদ্ধিমত্তা তার আসল সৌন্দর্য। একজন নারী তিনি দেখতে যেমনই হোক না কেন তার রয়েছে নিজস্ব বুদ্ধিমত্তা। আর এই বুদ্ধিমত্তাই তার আসল সৌন্দর্য।

ব্যক্তিত্ব

একজন নারীর মধ্যকার আসল সৌন্দর্য হচ্ছে তার ব্যক্তিত্ব। একজন রমণী হিসেবে তার বাহ্যিক সৌন্দর্যটাই মুখ্য নয়। তিনি কি চিন্তা করেন, কি ভাবেন তার ব্যক্তিত্ব কোন ধরণের তার মাধ্যমেই তার আসল সৌন্দর্য ফুটে উঠে থাকে।

আত্মবিশ্বাস

আত্মবিশ্বাস একজন মানুষকে অনেক বেশি মাত্রায় সুন্দর করে তোলে। তার নিজের মধ্যকার এই আত্মবিশ্বাসের অপূর্ব ছটা তার ব্যক্তিত্বকে আরও বেশি প্রস্ফুটিত করে। একজন আত্মবিশ্বাসী নারী নিজের ভেতরের সৌন্দর্য খুব ভালো করেই প্রকাশ করতে পারেন। তখন তিনি আসলেই হয়ে উঠেন একজন অনন্যা।

কর্মদক্ষতা

একজন নারী, তিনি কিই বা করতে পারেন। দুর্বল প্রকৃতির নারীকে অনেক বেশিই অবহেলা করা হয়ে থাকে আমাদের এই সমাজে। কিন্তু সকলেই ভুলে যায় সন্তান জন্মদানের মতো সব চাইতে কঠিন কাজটির ক্ষমতা সৃষ্টিকর্তা একজন নারীকেই দিয়েছেন। একজন নারীর সৌন্দর্য প্রকাশ পায় তার কাজের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং পরিপূর্ণ প্যাশনের মাধ্যমে। তিনি কতোটা দক্ষ তার মাধ্যমেই বিচার হয় তার সৌন্দর্য।

 

মডেলঃ রিতা রক্তিতা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..