বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

৯ দফা দাবিতে পাবিপ্রবি কর্মকর্তা কর্মচারীদের অবস্থান কর্মবিরতি

পা
  • আপডেট টাইম : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ৩৩৭ ০০০ বার

কর্মকর্তা-কর্মচারীদের নীতিমালা অনুযায়ী পদোন্নতি ও এডহকভিত্তিতে স্থায়ী নিয়োগসহ ৯ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। সোমবার (২৮ আগস্ট) সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে পূর্ণদিবস কর্মবিরতি দিয়ে কর্মসূচি শুরু করেন কর্মকর্তা ও কর্মচারীরা।

 

 

বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিষদের সভাপতি হারুনুর রশিদ ডন বলেন, গত ৭ মে আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর আমাদের ৯ দফা দাবি নিয়ে একটি স্মারক লিপি জমা দেই। উপাচার্য আমাদের আশ্বাস দিয়েছেন সেগুলো বাস্তবায়নের; কিন্তু এখন পর্যন্ত সেটি করা হয়নি। অন্যায়ভাবে আমাদের অনেকগুলো পদোন্নতি আটকে রাখা হয়েছে, উপাচার্য বলছেন সেসব পদোন্নতি দেওয়া সম্ভব না।

 

হারুনুর রশিদ বলেন, আজকে পদোন্নতির একটা বোর্ড রয়েছে, যেখানে তিনজন শিক্ষককে পদোন্নতি দেওয়া হবে। গতকালকে আমরা উপাচার্যকে বলেছি, আমাদের পদোন্নতিগুলো দেওয়ার জন্য। কিন্তু উনি বলেছেন পারবেন না। যার কারণে আমরা অবস্থান কর্মসূচি পালনে মাঠে নেমেছি।

 

 

কর্মকর্তা-কর্মচারীদের ৯ দফা দাবি হলো- নীতিমালা অনুযায়ী আপগ্রেডেশন/পদোন্নতির মেয়াদ পূর্ণ হওয়ায় কর্মকর্তাদের আপগ্রেডেশন/পদোন্নতির দ্রুত সময়ের মধ্যে প্রদান; এডহক ভিত্তিতে কর্মরত কর্মকর্তাদের স্থায়ী নিয়োগ প্রদান; কর্মকর্তাদের আপগ্রেডেশন/পদোন্নতি নীতিমালা সংশোধন; কর্মকর্তাদের নিয়োগবিধি সংশোধন; কর্মকর্তাদের শিক্ষাছুটি, লিয়েন ছুটিসহ যাবতীয় প্রাপ্য ছুটি (হয়রানি ব্যতিত) প্রদান;

 

কর্মকর্তাদের সুযোগে-সুবিধা না পাওয়ার ক্ষেত্রে সরকারি বিধিমালা অনুসরণ করা হয়, কিন্তু সুযোগে-সুবিধা পাওয়ার ক্ষেত্রে সরকারি বিধিমালা অনুসরণ করা হয় না, এমন দ্বৈতনীতি পরিহার করা; প্রয়াত ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. মো. শহিদুল ইসলামের সহধর্মিনীর চাকরির ব্যবস্থা করা; ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার জন্য গঠিত উপকমিটিতে সকল কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা এবং ৪% গৃহ নির্মাণ ঋণ দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে।

 

কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক সোহাগ হোসেন বলেন, অন্যায়ভাবে আমাদের অনেকগুলো পদোন্নতি আটকে রাখা হয়েছে। উপাচার্য পছন্দের মানুষদের পদোন্নতি দিচ্ছেন। সব সুযোগ সুবিধা উপাচার্যের কাছের মানুষজনই পাচ্ছেন। আমরা আমাদের দাবি আদায়ে মাঠে নেমেছি। দাবি আদায় না করে মাঠ ছাড়বো না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..