শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

সেশনজট মুক্ত শিক্ষা পরিবেশ সহ চারদফা দাবীতে মেডিকেল শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বাংলাদেশ সারাবেলা বিশেষ রিপোর্ট
  • আপডেট টাইম : বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ৪৫৮ ০০০ বার

গতকাল মঙ্গলবার ৩ নভেম্বর ” সেশনজট মুক্ত শিক্ষাবর্ষ, পরবর্তী সেশনে শর্তহীন প্রমোশন এবং পরবর্তী সেশনের ক্লাস শুরু” সহ চারটি দাবীতে সরকারি বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল শিক্ষার্থীরা রাজধানীর মহাখালীতে সড়ক অবরোধ করে।
এতে সংশ্লিষ্ট সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
দীর্ঘ অবস্থান কর্মসূচির পর পরিচালক, মেডিকেল শিক্ষা বিভাগ,স্বাস্থ্য অধিদপ্তর ডাঃ আহসান হাবীব ঘটনাস্থলে আসেন এবং শিক্ষার্থীদের দাবীগুলো শোনেন। এ সময় তিনি তাদের দাবীগুলোতে  তিনি মৌখিক আশ্বাস দিয়ে বলেন  “৭ দিনের মধ্যে ফলাফল দেওয়া হবে এবং তা শিক্ষার্থীদের পক্ষেই যাবে”

পরবর্তীতে সংবাদ সম্মেলনের পরে শিক্ষার্থীরা রাস্তার অবরোধ তুলে নেন এবং যান চলাচল স্বাভাবিক হয়।

বাংলদেশ সারাবেলা আন্দোলনকারীদের সাথে যোগাযোগ করলে একজন আন্দোলনকারী বলেন-

“মহাখালীতে পরীক্ষা না দিয়ে কেউ ডাক্তারী পাশ করার দাবি নিয়ে আসে নি এসেছে সেশনজট মুক্ত শিক্ষাবর্ষ পেতে, করোনা আক্রান্ত হলে পরীক্ষা দিতে পারবে না এবং আরো ৮ মাস নষ্ট হবে এই অমানবিক সিদ্ধান্ত পরিবর্তন করতে”

স্যার সলিমুল্লাহ মেডিকেলের এক শিক্ষার্থী বলেনঃ
” সারা বছর পরীক্ষা দিয়েও শেষ একটা পরীক্ষার জন্য ৬ বছরের কোর্সকে আরো লম্বা না করার দাবিতে আমাদের এই কর্মসূচি ”

আনোয়ার খান মর্ডান মেডিকেলের এক শিক্ষার্থী বলেন,”আমাদের কোনো কারন ছাড়াই ৬০ মাসের অতিরিক্ত বেতন নেওয়া হচ্ছে , যা প্রায় লাখ টাকার বেশি,এটা কি অবিচার নয়?”

তাদের ঘোষিত চারদফা দাবী একনজরেঃ

১)করোনা মহামারীতে প্রফ নয়।প্রফের বিকল্প দরকার
২)অনতিবিলম্বে সেশনজট দূরীকরনের লক্ষ্যে পরবর্তী ফেজের অনলাইন ক্লাস চালুকরার জন্য নির্দেশনা
৩)বেসরকারি মেডিকেল কলেজ গুলো কোনভাবেই ৬০ মাসের বেশি বেতন নিতে পারবে না
৪)করোনাকালীন সময়ে যেকোন ক্লাস/পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে সবার আগে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় নিতে হবে।

তারা লিখিত নির্দেশনা না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..