বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

এবার বশেমুরবিপ্রবি’তে মেয়েদের ‘হলে’ চুরির অভিযোগ

বাংলাদেশ সারাবেলা শিক্ষাঙ্গন রিপোর্ট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৫০৬ ০০০ বার

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবার মেয়েদের হল থেকে একাধিক ছাত্রীর জামাকাপড় ও প্রয়োজনীয় জিনিসপত্র চুরির অভিযোগ পেয়েছে হল প্রশাসন।

আজ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী তার প্রয়োজনীয় জিনিসপত্র বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল থেকে নিতে এসে জামাকাপড়সহ বেশকিছু জিনিসপত্র না পেয়ে হল প্রশাসনকে অভিযোগ জানায়।এ সময় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট শামস আরা খান উক্ত শিক্ষার্থীকে লিখিত দিতে বলেন। এ বিষয়ে বাংলাদেশ সারাবেলা থেকে হল প্রভোস্ট ও ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক শামস আরা খানের সাথে যোগাযোগ করা হলে এমন ঘটনা আরো ঘটেছে জানিয়ে তিনি বলেন “আজকে অভিযোগ দেয়া মার্কেটিং বিভাগের উক্ত শিক্ষার্থীসহ গত দু-তিন দিনে আরো দু’জন শিক্ষার্থীর কাছে থেকে জামাকাপড়, কম্বলসহ প্রয়োজনীয় জিনিসপত্র চুরির অভিযোগ পেয়েছি।বিষয়টা খুবই দুঃখজনক। ”
তিনি জানান করোনার কারণে বন্ধ ‘হল’ এ প্রায়ই শিক্ষার্থীরা আসে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিতে। এক্ষেত্রে হলের বিভিন্ন কক্ষের আবাসিক শিক্ষার্থীদের ক্ষেত্রে সুবিধা হলেও গণরুমের শিক্ষার্থীদের জিনিসপত্র নেয়ার ব্যাপারে সাবধানতা অবলম্বন করেও কাজ হয় না। কারণ অর্ধশতাধিক শিক্ষার্থী থাকে গণরুমে।
আর হলের কর্মচারীরা অনুমতি ছাড়া ভেতরে প্রবেশ করেন না বলে জানান তিনি।তবুও এ বিষয়ে তিনি জিজ্ঞাসাবাদ করছেন ও করবেন বলে জানান।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল কমিটির সদস্যদের কাছে তিনি এ বিষয়ে জানিয়েছেন এবং হলের গণরুমের তালা বদলে ফেলার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করেছেন বলেও জানান বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট শামস আরা খান।

এর আগে গত ঈদুল আজহার ছুটিতে বশেমুরবিপ্রবির কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে ৪৯টি কম্পিউটার চুরি হয়।এরপর বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে তাদের দু’টি কম্পিউটারের খোঁজ পায়নি। এছাড়া অফিসার্স কোয়ার্টার থেকে স্যানিটারি ফিটিংস চুরির ঘটনাও ঘটেছে।রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একাউন্ট থেকে গত ৩ নভেম্বর চুরি হয়ে যায় ব্যাংকের চেক,সেই চেক ব্যবহার করে টাকা উত্তোলন করার ঘটনাও ঘটে। চুরির ঘটনা ঘটেছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিভিন্ন মেসেও।

তবে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য হিসেবে এ.কিউ.এম. মাহবুব দায়িত্ব পাওয়ার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য তড়িৎ ব্যবস্থা নিয়ে প্রশংসা কুড়িয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বমহলে।তাই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীরা অতীতে ঘটে থাকা চুরির ঘটনার মূল হোতাদের বের করে শাস্তি প্রদানের ক্ষেত্রে উপাচার্যের হস্তক্ষেপ কমনা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..