মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

পটুয়াখালীর দুমকীতে এক রাতে ১১ ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

সিফাত হোসেন, পটুয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ৫২৮ ০০০ বার

পটুয়াখালীর দুমকিতে এক রাতে ২ গৃহস্তবাড়ি ও অন্তত ১১ ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরের দল রাতের আধারে সিঁধ কেটে গৃহস্ত বাড়িতে এবং তালা ভেঙ্গে ১০ ব্যবসা প্রতিষ্ঠানের নগদ টাকা, স্বর্ণালংকার, বিড়ি সিগারেটসহ মালামাল চুরি করে নিয়ে গেছে।

স্থানীয় সূত্র জানায়, গতবুধবার গভীর রাতে উপজেলার তালতলী বাজার, রাজাখালী বাসস্ট্যান্ড বাজার, চরবয়রা ব্রীজ ঘাট এবং মুরাদিয়া ইউনিয়নের ভাঙ্গা ব্রীজ এলাকায় মুদি-মনোহারি, ঔষধের ফার্মেসী, কম্পিউটার সেন্টার ও বিকাশ সেন্টারসহ অন্তত ১১টি দোকানে চুরি সংঘঠিত হয়েছে। রাজাখালীর পিন্টু মল্লিক, তালতলি বাজারের ব্যবসায়ি ফোরকান মৃধা, ফিরোজ খান, জয়নাল আবেদীন হাওলাদার, আলী আকবার মৃধা, আনোয়ার হোসেন, চরবয়েড়া ব্রিজঘাটে দুলাল মৃধা, আল আমিন, মনিরুল ইসলাম গাজী, গাজী স্টোর, খালেক মীরা ও মুরাদিয়ার ভাঙ্গা ব্রীজ এলাকার একটি দোকানের তালাভেঙ্গে নগদ টাকা, সিগারেটসহ বিভিন্ন মালামাল চুরি হয়। এছাড়া উপজেলার উত্তর মুরাদিয়ার গ্রামের শান্তি নন্দীর বাড়ীতে চুরি সংঘঠিত হয়েছে। তবে ২/৩টি দোকানে নগদ টাকা খোয়া গেলেও বেশীর ভাগ দোকানেরই মালামাল চুরি গেছে। তাৎক্ষনিক ভাবে চুরি হওয়া মালামালের পরিমান নিরুপণ করা সম্ভব হয়নি।
এদিকে গণচুরির খবর পেয়ে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. মাসুদ আল-মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
এব্যাপারে দুমকি থানার অফিসার ইনচার্জ মো: মেহেদী হাসান বলেন, চুরির অভিযোগ পেয়েছি, যতদ্রুত সম্ভব চোর শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..