শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

কুষ্টিয়া পুলিশ সুপারকে হত্যার হুমকি, থানায় মামলা

ওয়াই.এ. মিফতা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১
  • ৪২৫ ০০০ বার

কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এসএম তানভীর আরাফাতকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে থানায় মামলা হয়েছে।

গত ৩১ ডিসেম্বর কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) মো. কায়েস মিয়া বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলাটি করেন।

২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইন ও ১৮৬০ সালের পেনাল কোডের ধারায় মামলাটি করা হয়। ডিবির পরিদর্শক আশরাফুল আলম মামলাটি তদন্ত করছেন।

মামলাটির তদন্ত কর্মকর্তা পরিদর্শক আশরাফুল আলম বলেন, এজাহারে উল্লেখ করা ফেসবুক আইডি ও ইউটিউব চ্যানেলগুলো কারা, কীভাবে চালাচ্ছেন; সেগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। অচিরেই তাঁদের শনাক্ত করা সম্ভব হবে।

মামলার এজাহারে বলা হয়েছে, কুষ্টিয়ার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, জঙ্গি ও ধর্মীয় উগ্র-মৌলবাদ নিয়ন্ত্রণে এসপি এস এম তানভীর আরাফাত কাজ করে যাচ্ছেন।
গত ৫ ডিসেম্বর কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর হয়।
মামলা হলে দ্রুততম সময়ে আসামিদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এরপর ১৭ ডিসেম্বর কুমারখালীতে বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটে।
সেই ঘটনায় মামলা হলে দ্রুততম সময়ে আসামিদের গ্রেপ্তার করে কারাগারে পাঠান।
২১ ডিসেম্বর কুমারখালীর কয়া মহাবিদ্যালয়ে নাগরিক পরিষদের ব্যানারে প্রতিবাদ সভায় এসপি বক্তব্য দেন।
তাঁর মূল বক্তব্যের ভিডিও ও ছবি খণ্ডিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে উদ্দেশ্যমূলকভাবে প্রচার করা হয়েছে । এসপিকে হত্যার হুমকিও দিচ্ছে দুর্বৃত্তরা। ফেসবুকের এমন ১৭টি ও ইউটিউবের ১টি চ্যানেলের আইডি মামলায় উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..