মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচনে ড.কামরুজ্জামান-ড. সালেহ প্যানেল বিজয়ী

এস.এম. মানিক,বশেমুরবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
  • ৪৭৭ ০০০ বার

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচনে একটি মাত্র প্যানেল মনোনয়ন জমা দেয়ায় বিনাপ্রতিদ্বন্দীতায় জয়ী হয়েছে ড. কামরুজ্জামান-ড. সালেহ প্যানেল।   

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচন ২০২১ এর তফসিল অনুযায়ী গত ৩১-১২-২০২০ থেকে ১০-০১- ২০২১ তারিখ পর্যন্ত নির্বাচন কমিশনারের নিকট মনোনয়নপত্র জমা দেয়ার কথা থাকলেও একটি প্যানেল জমা দেয়ায় প্রাথমিকভাবে সে প্যানেলকে জয়ী করা হয়। দাখিলকৃত মনোনয়নপত্রের মধ্য থেকে সেই প্যানেল নির্বাচন কমিশনের বিবেচনায় চূড়ান্ত হিসেবে গৃহীত হয়েছে। শুধুমাত্র একটি প্যানেল (বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীকারের চেতনায় বিশ্বাসী শিক্ষক পরিষদ) কর্তৃক মনোনয়নপত্র দাখিল করায় গঠনতন্ত্র ৮(জ) অনুযায়ী আগামী ১৯-০১-২০২১ তারিখে ভোট গ্রহণ নিষ্প্রয়োজন বলে জানায় নির্বাচন কমিশন। এমতাবস্থায় নির্বাচন কমিশন কর্তৃক বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীকারের চেতনায় বিশ্বাসী শিক্ষক পরিষদ প্যানেলের প্রার্থীদের বিজয়ী করা হয়।

বিজয়ীরা হলেনঃবশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি পদে এসিসিই বিভাগের ড. মোঃ কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বিলওয়াবস এর ড. মো: আবু সালেহ। এছাড়াও সহ-সভাপতি পদে ফার্মেসি বিভাগের আবুল বাশার রিপন খলিফা এবং কোষাধ্যক্ষ পদে মার্কেটিং বিভাগের মোঃ হাফিজুর রহমান নির্বাচিত হয়েছেন।এছাড়া যুগ্ন-সাধারণ সম্পাদক হিসেবে সমাজবিজ্ঞান বিভাগের শামসুল আরেফীন ও প্রচার সম্পাদক হিসেবে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাদ্দাম হোসেন নির্বাচিত হয়েছেন।

এছাড়া ও বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি নির্বাচন ২০২১ এর সদস্য নির্বাচিত হয়েছেন, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ড. মোঃ রাশেদুজ্জামান পবিত্র, ইংরেজি বিভাগের মাহবুব আলম, পরিসংখ্যান বিভাগের মোঃ মাইদুল হোসেন, এলভিএম বিভাগের মো: শরিফুজ্জামান, রসায়ন বিভাগের জনাব দিলরুবা আফরোজ পপি, অর্থনীতি বিভাগের গাজী মোহাম্মদ মাহবুব, কৃষি বিভাগের দুইজন যথাক্রমে অভিজিৎ বিশ্বাস ও ইনজামাম-উল -হক এবং লোকপ্রশাসন বিভাগের মোঃ নাসির উদ্দিন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..