বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

কুষ্টিয়ায় রহস্যজনকভাবে গৃহবধূর মৃত্যু

ওয়াই.এ. মিফতা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৮৭ ০০০ বার

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর কামারপাড়ার গ্রামের আক্কাস আলীর ছেলে পারভেজের স্ত্রী মরিয়ম (১৬) আজ ভোরে নিজ ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
মরিয়মের বাবা চরমহেন্দ্রপুর গ্রামের রুহুল আমিন তার মেয়েকে হত্যা করা হয়েছে বলে জানান।
রুহুল আমিন এবং স্থানীয় লোকজনের সঙ্গে আলাপকালে জানা যায় ৩/৪ বছর আগে পারিবারিক ভাবে বিয়ে হয় মরিয়ম এবং পারভেজের বিয়ের পর থেকেই তাদের মধ্যে বনিবনা না হওয়ায় প্রায়-ই মরিয়ম তার বাবার বাড়ি অথবা মির্জাপুর খালার বাড়িতে চলে যেতেন আবার অভিভাবক ফোরামে আলোচনা করে বাড়ি নিয়ে আসতেন।
গত ৪দিন আগে মরিয়ম স্বামীর বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর স্বামী পারভেজ মরিয়মের বাবার বাড়িতে খোঁজ করতে গিয়ে শ্বশুরকে জিজ্ঞাসা করে মেয়ে এসেছে কিনা।তখন রুহুল আমিন ধারণা করে তার মেয়ের কোন সমস্যা হয়েছে।এই সন্দেহে জামাই পারভেজ’কে ঘরের খুঁটির সাথে বেঁধে রাখে। ১০/১৫ মিনিট পর মেয়েটি বাড়ি পৌঁছানোর পর জামাইকে ছেড়ে দেয় এবং ছেলে পক্ষের মাতব্বরদের মধ্যস্থতায় মেয়েকে পারভেজের হাতে তুলে দেন।
মরিয়ম স্বামীর বাড়ি ফিরে আসার তিন দিন পর তার স্বামী ভোররাতে ইটভাটায় কাজে বেড়িয়ে যাওয়ার পর সকালে শোয়ার ঘরে আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখে বাড়ির লোকজন ওড়না কেটে লাশ নামায়।
পরে পুলিশ এসে লাশ মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে কুমারখালী থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান বলেন “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..