বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

পটুয়াখালীতে হাসান সিকদারের নেতৃত্বে কৃষকের ধান কেটে দিল জেলা যুবলীগ ও ছাত্রলীগ

সিফাত হোসেন, পটুয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১ মে, ২০২১
  • ৬৫৮ ০০০ বার

“কৃষক বাঁচলে বাঁচবে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই স্লোগানে যুবলীগের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে করোনা মহামারিতে বিপাকে পড়া কৃষকের ধান কেটে ঘরে তুলে দিচ্ছে সারাদেশে।

বর্তমানেে করোনা মহামারী বিপজ্জনক পরিস্থিতি ধারন করায় হতদরিদ্র কৃষক যখন শ্রমিকের মজুরি দিয়ে ধান কাটতে পারতেছে না এবং দিশেহারা হয়ে পড়েছে, ঠিক তখনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরস ও সাধারন সম্পাদক মাইনুল হোসেন নিখিল খানের অনুপ্রেরনায় ধান কেটে দিল পটুয়াখালী জেলা যুবলীগ।

পটুয়াখালী জেলা যুবলীগের অসংখ্য নেতাকর্মী নিয়ে জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি ও পটুয়াখালী জেলা যুবলীগের সাধারন সম্পাদক পদ প্রত্যাশী হাসান সিকদার এর নেতৃত্বে আজ পটুয়াখালী সদর উপজেলার আওতাধীন বদরপুর ইউনিয়ন এর শিয়ালী গ্রামের দরিদ্র এক কৃষকের ৬০ শতাংশ জমির ধান কেটে ঘরে পৌছে দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, করোনাকালে শ্রমিক সংকট ও টাকার অভাবে তারা ধান কাটতে পারছিলো না । কৃষকের এই কঠিন পরিস্থিতিতে সহায়তার হাত বাড়িয়ে দেয় বাংলাদেশ আওয়ামী যুবলীগ, পটুয়াখালী শাখার নেতৃবৃন্দ।

এ প্রসঙ্গে এক কৃষক বলেন ” আমি আমার ক্ষেতের ধান নিয়ে ব্যাপক দুশ্চিন্তায় ছিলাম। আজ পটুয়াখালী জেলা যুবলীগের নেতা এবং কর্মীরা আমার যে উপকার করল তা আমি সারা জীবন মনে রাখব।
আমি তাদের মন খুলে দোয়া করছি। তাদেরকে ধান কাটা কর্মসূচিতে অংশ নেবার নির্দেশ দেবার জন্য গনতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি ও সাধারন সম্পাদককে ধন্যবাদ জানাই।”

ধান কাটা কর্মসূচিতে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি ও জেলা যুবলীগের সাধারন সম্পাদক পদ প্রত্যাশী হাসান সিকদার, আল আমিন শিকদার, খাইরুল ইসলাম বশির,ঈমন হাসান খোকা, আরিফ ফকির, আবু বক্কর, আসিফ ফকির, আল-আমিন, বেলাল হোসেন, জাফর রফিক সহ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..