বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:১৪ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

খাগড়াছড়ির বাজারগুলোতে আকাশ ছোঁয়া লিচুর দাম

অংগ্য ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ৫৫৬ ০০০ বার

খাগড়াছড়ি জেলাসহ জেলার বিভিন্ন উপজেলার হাট বাজার গুলোতে উঠতে শুরু করেছে মৌসুমী ফল লিচু। তবে দাম বেশ চড়া। মিষ্টি রসালো এ ফলে খাদ্য আবদার মেটাতে কার না মন চায়?

এখন মধু মাস। এ মাসে রসনা তৃপ্তিতে দাম যতই হোক, কিছু লিচু তো বাড়িতে নিতেই হয় শিশুদের জন্য। শিশুরাও এ লাল টুকটুকে লিচু পেয়ে বেজায় খুশি হয়।

শুক্রবার (২১ মে) খাগড়াছড়ির বিভিন্ন হাটে দেখা মিলে মৌসুমী ফল এ লিচুর। তবে দাম ছিল কিছুটা নাগালের বাইরে। মানভেদে প্রতি ১শ লিচু হাটে বিক্রি হতে দেখা গেছে আড়াইশ থেকে সাড়ে তিনশ টাকা দরে।

এ করোনা সংকটে লিচু বিক্রেতাকে ক্রেতা পেতে সমস্যা হয়নি। আশে পাশের এলাকার লোকজন যে যার মতো হাটে এসে তাদের প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করে দ্রুত বাড়ি ফেরার সময় অনেকেই লিচু কিনে নিচ্ছেন।

ক্রেতারা জানান, বাজারের এ লিচু পুষ্ট হতে আরো ১০-১২ দিন লাগবে। বাজারে নতুন উঠেছে তাই সামান্য কিনেছেন।

লিচু বিক্রেতারা জানান, তারা গোটা গাছ কিনে সেখান থেকে এ লিচু এনেছেন। আস্তে আস্তে দাম কমে যাবে।সেই সাথে আছে করোনা নিয়ে দুশ্চিন্তা। তাই ভালোভাবে না পাকতেই লিচুগুলো তারা বাজারে এনেছেন। সাথে পাকাও রয়েছে।

তবে বাজারে লিচুসহ অন্য ফল বিক্রেতারা ব্যাপক খাজনা নেওয়ার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন। এখানে খুচরা পর্যায়ে প্রতি ১শ পিস লিচু বিক্রি করলে ৮-১০ টাকা খাজনা দিতে হচ্ছে বিক্রেতাদের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..