শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

কুষ্টিয়ার ভেড়ামারায় মোবাইল কোর্ট অভিযানে ৩ জনের কারাদন্ড

ওয়াই.এ. মিফতা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৪৪৪ ০০০ বার

কুষ্টিয়া জেলার ভেড়ামারায় মোবাইল কোর্ট অভিযানে ৩ জনের অর্থদন্ডসহ কারাদন্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকার।

আজ (১৪ জুন) ভেড়ামারা উপজেলার চর দামুকদিয়া, সাতবাড়িয়া, ফারাকপুর ও জগশ্বর এলাকায় মাদকের বিরুদ্ধে পৃথক পৃথক অভিযান পরিচালনা করেন ভেড়ামারা উপজেলার নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকার। “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮” অনুযায়ী মো: হালিম, ফারাকপুর, ভেড়ামারা এর বাড়ী হতে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে ০১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১০০০০ টাকা অর্থদন্ড অনাদায়ে ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

এছাড়া, মো: সিরাজুল ইসলাম রাজ্জাক, চরদামুকদিয়া কে গাঁজা সেবনের উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৩০০০ টাকা অর্থদন্ড এবং মো: সবুজ, সাতবাড়িয়া কে গাঁজা সেবনের উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকার জানান, মাদকের বিরুদ্ধে জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

তার এ অভিযানে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন। সুশীল সমাজ মনে করেন এভাবে অভিযান চলমান থাকলে ভেড়ামারাকে মাদকাসক্ত মুক্ত এবং মাদক ব্যবসায়ীদের হাত থেকে যুব সমাজ কে রক্ষা করা সম্ভব।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..