মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

পানি উন্নয়ন বোর্ডের লিজকৃত জলাশয় দখলের অভিযোগ মাদক মামলার আসামীর বিরুদ্ধে

শিতাংশু ভৌমিক অংকুর,ফরিদপুর জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৫৯৬ ০০০ বার

ফরিদপুরের সদর উপজেলায় শোভারামপুর ১২৭ নং মৌজায় পানি উন্নয়ন বোর্ডের লিজ নেওয়া জলাশয়ের মাছ জোরপূর্বক ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে।

এ ঘটনায় ফরিদপুর পুলিশ সুপার ও পানি উন্নয়ন বোর্ড বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী সোনালী মৎস্যজীবী সমবায় সমিতির সদস্য সেলিম সেক।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন ফরিদপুর জেলার সদর উপজেলাধীন ১২৭ শোভারামপুর মৌজায় শোভারামপুর-কোমরপুর শর্টকার্টের ২য় ক্রস দীর্ঘ হতে ৩ (জোন্দারবাড়ী) পর্যন্ত ১২:০০ একর আয়তন বিশিষ্ট জলাশয়ের ইজারাদার সোনালী মৎস্য জীবী সমবায় সমিতি। চুক্তিপত্র অনুযায়ী বাংলা সনের ১৪২৬-১৪২৮ সন (তিন বছর )পর্যন্ত এই জলাশয়ের ইজারাদার সোনালী মৎস্য জীবী সমবায় সমিতি। সোনালী মৎস্য জীবী সমিতি কর্তৃপক্ষ অভিযোগ করেন,গত ১৯.০৩.২০২১ তারিখ রোজ শুক্রবার বেলা ১১.০০ ঘটিকার সময় কতিপয় মাদক মামলার পলাতক আসামি শওকত মন্ডলের নেতৃত্বে ইউসুফ, দস্যু কামাল, ওহাব,খোকন, জাকির প্রামানিক, ফিরোজ, সহ অজ্ঞাত আরো ২০-২৫ জন মৎস খামারে যেয়ে বলেন, “আমরা ইজারা গ্রহণ করছি”। খামারের দায়িত্বপ্রাপ্ত মো: সেলিম সেক কাগজ দেখাইতে বললে তাকে হত্যার হুমকিসহ মৎস খামার ত্যাগ করতে বলে এবং তারা জোরপূর্বক সকল মাছ মেরে নিয়ে যাবে বলে হুমকি দেয় । এই বিষয়ে ১নং ওয়ার্ডের কমিশনার মো: জাফর আলী খানকে অবহিত করলে তিনি ৭ দিনের মধ্যে সকল মাছ মারে নিয়ে যেতে বলেন। অন্যথায় তিনি কিছু করতে পারবেন না বলে আমাদেরকে জানান। তার তিন দিন পর কিছু দুষ্কৃতিকারী আমাদের জলাশয়ের চাষকৃত মাছ ধরে নিয়ে যায়।
তার আগেই আমরা জেলা পুলিশ সুপার ও পানি উন্নয়ন বোর্ডকে দুষ্কৃতকারীরা মাছ ধরে নিয়ে যেতে পারে বলে অবগত করি তারা আমাদের আশ্বাসও দেন যে কেউ জলাশয়ের মাছ ধরে নিয়ে যেতে পারবেন না বলে ততকালীন সদর থানার ওসিকে ব্যবস্থা গ্রহণে নির্দেশনা দিলেও তিনি কার্যকারী ব্যবস্থা নেন নি।
এবিষয়ে সদর থানার বর্তমান অফিসার ইনচার্জ এম এ জলিলের কাছে জানতে চাইলে তিনি জানান,এই বিষয়ে তিনি কিছু জানেন না এবং থানায় কোন মামলা হয় নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..