মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

চকরিয়ায় আগুনে পুড়ে গেছে ৯ বসতঘর

মোঃ কামাল উদ্দিন, কক্সবাজার জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৭১৪ ০০০ বার

কক্সবাজারের চকরিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে নয়টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করেছে। আজ রোববার (৩ মার্চ) বিকাল সোয়া ৫টার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নের বাটাখালী ব্রীজসংলগ্ন মাইজপাড়া এলাকায় অগ্নিকান্ডের এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মো. নুরুচ্ছফা বলেন, বাড়ির মহিলারা সবাই রান্না ঘরে কাজে ব্যস্ত। এসময় কোন একটি বাড়ি থেকে আগুনের সুত্রপাত হয়। এতে একই সাথে লাগোয়া ৯টি বসতঘরে আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে পুড়ে সব কিছু শেষ হয়ে গেছে। আমাদের সব শেষ। কিছুই নেই। চকরিয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো.সেলিম উদ্দিন বলেন, রবিবার বিকাল সোয়া পাঁচটার দিকে আমাদের কাছে খবর আসে সাহারবিল ইউনিয়নে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সাথে সাথে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকান্ডে নয় পরিবার মো.নুরুচ্ছফা, আহমদ হোসেন, মিরাজ, আবদুল হক, মো.আলম, মো.হেলাল, মো.মহিউদ্দিন, জমির এবং বশিরের বসতঘর পুড়ে গেছে। তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। তবে কার বাড়ি থেকে অগ্নিকান্ডের সুত্রপাত তা বলা যায়নি। সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোসাইন চৌধুরী জানান, অগ্নিকান্ডের ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ানকে জানানো হয়েছে। তাছাড়াও পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের তাৎক্ষণিকভাবে সহায়তা দেয়া হয়েছে। ক্ষয়-ক্ষতির পরিমান নির্ণয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..