বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

বিজয় দিবসে শ্রদ্ধা জানানোকে কেন্দ্র করে পানছড়িতে ছাত্রলীগের দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষ,স্থগিত কমিটি

বাংলাদেশ সারাবেলা বিশেষ রিপোর্ট
  • আপডেট টাইম : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ৪৪০ ০০০ বার

পার্বত্য খাগড়াছড়ি জেলার পানছড়িতে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে পথচারীসহ অন্তত ০৫ জন। সংঘর্ষ থামাতে ও পরিস্থিতি সামাল দিতে পুলিশ ব্যাপক লাঠিপেটা করে।

সকালে বিজয় দিবসের ফুল দেওয়াকে কেন্দ্র করে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে এ সংঘর্ষ শুরু হয়। পরে তা পুরো উপজেলা মাঠ সহ প্রধান সড়কে ছড়িয়ে পড়ে। সড়কটি সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয়।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, শহীদ মিনারের বেদীতে ফুল দিতে গেলে ছাত্রলীগের একটি পক্ষ এসে মানিক-রুবেল কমিটির ছাত্রলীগের কমিটির সদস্যদের উপর আক্রমণ করে। পরে, উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। এতে করে সংঘর্ষের সূত্রপাত শুরু হয়। এক পক্ষের ইট-পাটকেল নিক্ষেপ ও অপর পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়াতে ওই এলাকার স্থানীয় দোকানপাট কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়।

পানছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল আমিন রুবেল বলেন, জাহাঙ্গীর আলম (সুজন) ও নাজমুল হোসেনের নেতৃত্বে একটি পক্ষ তাদের উপর পরিকল্পিতভাবে হামলা চালায়। এতে তাদের অন্তত ০৩ ছাত্রলীগকর্মী আহত হয়েছেন।

উপজেলা ছাত্রলীগের সভাপতি শ্রীকান্ত দেব মানিক বলেন, দলীয় কোন্দলের কারণে কিছুদিন পূর্বে উপজেলা আওয়ামীলীগ ছাত্রলীগের কমিটি স্থগিত করে রেখেছে। কিন্তু ছাত্রলীগের নামধারী ৫ নং উল্টাছড়ি ইউনিয়ন ছাত্রদলের সহ সম্পাদক জাহাঙ্গীর আলম (সুজন) এর নেতৃত্বে কিছু বহিরাগত লোকজন তাদের ওপর বিজয় দিবস উপলক্ষে শহীদ মিনারের বেদীতে শ্রদ্ধাঞ্জলি দেয়ার সময় অতর্কিত আক্রমন করতে থাকে।

এদিকে নাজমুল হোসেন অভিযোগ করে বলেন, এ সংঘর্ষের সাথে আমার কোনভাবেই সম্পৃক্ততা নেই। প্রথমে তারা আমাদের উপর আক্রমণ করে চড়াও হয় তাই আমরা নিজেদের সুরক্ষা করতে এবং তাদের প্রতিহত করতে তাদের ওপর পাল্টা আক্রমণ করি।

পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল মোমিন ও সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব এক জরুরী প্রেস বিজ্ঞপ্তিতে ‘ছাত্রলীগের একাংশের এ ধরনের উচ্ছৃঙ্খল আচরণের’ নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পানছড়ি উপজেলা এবং কলেজ শাখার ছাত্রলীগের সমস্ত কার্যক্রম স্থগিত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..