বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

বড়াইগ্রামে একদিনে কুকুরের কামড়ে নারী ও শিশুসহ আহত ১৫

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ৪১২ ০০০ বার

বড়াইগ্রামে একদিনে কুকুরের কামড়ে নারী ও শিশুসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।

মঙ্গলবার বড়াইগ্রাম পৌরসভার ভরতপুর ও রয়না মহল্লাসহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, নাটোর সদর হাসপাতাল ও বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কুকুরে কামড় ও আক্রমণে আহতের সংখ্যা বাড়ছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, মঙ্গলবার কুকুরের কামড়ে আহত হয়ে ৭ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সকাল থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত তিনটি গ্রামের আহতরা হাসপাতালে এসেছেন। কুকুরের কামড়ে কারো হাত, কারো পা ও মুখে ক্ষত হয়েছে। এছাড়া অবশিষ্টরা বিভিন্ন ক্লিনিকসহ সরাসরি নাটোর সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

আহতদের মধ্যে মামুদপুর গ্রামের মোবারক হোসেন (৫০) কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে, ভরতপুর গ্রামের ইমন (১২), ফুলজান বেগম (৪৫), হাফেজা বেগম (৪২), সাইফুল ইসলাম (১৭) ও বাগডোব গ্রামের রোকেয়া বেগম (৫৫), রয়না গ্রামের শ্রী সুবোধ সরকার (৬৫) কে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ভরতপুর গ্রামের তুলা বেগম (৫০), কাওসার আলী (১০), শহীদুল ইসলাম (৬০), সোয়াদ (১২), রয়না গ্রামের আঞ্জুয়ারা বেগম (৬২) ও মামুদপুর গ্রামের হিমু খাতুন (১২) কে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া আরো দু’জন কুকুরের কামড়ে আহত হয়ে স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খুরশীদ আলম বলেন, সকাল থেকেই কুকুরে কামড়ানো রোগী হাসপাতালে আসছে। কিন্তু আমাদের কাছে জলাতঙ্ক রোগের টিকা না থাকায় প্রাথমিক চিকিৎসা দিচ্ছি। আহতদের কেউ কেউ বাইরের দোকান থেকে কিনে আবার কেউ নাটোর সদর হাসপাতালে গিয়ে টিকা নিচ্ছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মারিয়াম খাতুন বলেন, আদালতের নিষেধাজ্ঞা থাকায় কুকুর নিধন অভিযান চালানো যাচ্ছে না। তবে উপজেলা প্রাণী সম্পদ বিভাগের সহযোগিতায় এসব কুকুরকে ভ্যাকসিন দিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করা হবে। এছাড়া উপজেলা হাসপাতালে জলাতঙ্কের টিকা সরবরাহের ব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..