মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

রাঙ্গাবালীতে একাধিক ধর্ষণ মামলার আসামী শাকিলকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

নেছার খান, রাঙ্গাবালী প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ৭১৫ ০০০ বার

পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলাধীন ছোটবাইশদিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তিল্লা গ্রামের মোঃ হাচন মৃধার ছেলে, চিহ্নিত মাদক কারবারি ও একাধিক ধর্ষণ মামলার আসামী শাকিল মৃধার সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ভুক্তভোগী ইউনিয়নের স্থানীয় জনগন।

গতকাল (মঙ্গলবার) বিকেল ৫ টায় উপজেলার মোল্লার বাজার সংলগ্ন সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে মাদকসেবী এবং মাদকব্যবসায়ী, ধর্ষণ মামলার আসামি শাকিল মৃধার বিভিন্ন নির্যাতন নিপিড়নে অতিষ্ট জনগণ তাদের জীবনের শঙ্কা প্রকাশ করে বলেন “আমাদের ইউনিয়নের কুখ্যাত সন্ত্রাসী, একাধিক ধর্ষণ মামলার আসামী ও মাদককারবারী শাকিল মৃধার নির্যাতনে দিন দিন আমাদের জীবন অতিষ্ঠ হয়ে পরেছে। তিনি ইউনিয়ন এর যুবসমাজকে মাদকাসক্ত করে তুলছে এবং বিভিন্ন সময় আমাদের মা-বোনদের উপর অমানবিক নির্যাতন এবং ধর্ষনের মতো জঘন্যতম কর্মকান্ড ঘটানোর জন্য তার বিরুদ্ধে একাধিক মামলা করা হলেও কোন প্রতিকার পাচ্ছি না।”

মানববন্ধনকারী স্থানীয় জনগণ অভিযুক্ত শাকিল মৃধার সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আ’লীগ সভাপতি ও ইউপি সদস্য মোঃ টিপু হাওলাদার, আখতারুজ্জামান লিটন, মেনন হাওলাদার, মোল্লার বাজার বনিক সমিতি সভাপতি মোতালেব হাওলাদার, যুবলীগ নেতা শিপন, ছাত্রলীগ নেতা জিসান উদ্দিন রাব্বীসহ ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

এসময়ে ছাত্রলীগ নেতা জিসান উদ্দিন রাব্বি বলেন “মাদক ও ধর্ষণ সহ একাধিক মামলার আসামী শাকিল দীর্ঘদিন যাবত বিশৃঙ্খলা সহ নানা অপকর্মের সাথে জড়িত। এতগুলো অন্যায়ের সাথে জড়িত থাকা সত্বেও কিভাবে আইনের চোখ ফাঁকি দিয়ে এলাকায় ঘুরে বেড়ায় ও জনসাধারণকে হুমকি দিয়ে বেড়ায়,এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করছি,যাতে ওকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হয়।”

রাঙ্গাবালীতে ধর্ষক শাকিল কে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

ছোটবাইশদিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ও ইউপি সদস্য মোঃ টিপু হাওলাদার বলেন “অভিযুক্ত শাকিল মৃধা একজন কুখ্যাত সন্ত্রাসী মাকদকব্যবসায়ী ও ধর্ষণকারী হিসেবে পরিচিত এবং মামলার আসামী।  তিনি ইউনিয়নের যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং মা বোনদের উপর অমানবিক নির্যাতন ও নিপিড়ন করছে।এতে ইউনিয়নবাসী ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে মানববন্ধন করেছেন।”

তার বিরুদ্ধে একাধিক মামলা থাকা সত্ত্বেও কেন তিনি গ্রেফতার হচ্ছে না এবিষয়ে মানববন্ধনকারী জনগণ ক্ষোভ প্রকাশ করেছেন।

এলাকাবাসীর দাবী অভিযুক্ত শাকিল চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং কুখ্যাত সন্ত্রাসী । তিনি অনেক সময় মধ্য রাতে বিভিন্ন বাড়িতে গিয়ে চেতনা নাশক স্প্রে ব্যবহার করে মা-বোনদের ইজ্জত ও স্বর্ণালঙ্কার লুট করেন এমন অভিযোগে একাধিক মামলা রয়েছে। সে (শাকিল) অস্ত্র নিয়ে প্রকাশ্যে চলাফেরা করছে এবং বিভিন্ন মানুষকে হুমকি দিচ্ছে। যার ফলে আমরা আতঙ্কিত। এর সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রশাসনের সু-দৃষ্টি কামণা করি।

এবিষয়ে ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান মিয়ার কাছে জানতে চাইলে তিনি শাকিল মৃধার বিরুদ্ধে সকল অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন “অভিযুক্ত শাকিল মৃধা একজন কুখ্যাত সন্ত্রাসী, মাদক সেবনকারী, এবং ধর্ষক তবে তার বিরুদ্ধে মামলা হইছে কিনা তা আমি জানি না।”

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..